বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | গাব্বায় কোন পজিশনে ব্যাট করবেন রোহিত? প্র্যাকটিসে মিলল বড় ইঙ্গিত

Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেন টেস্টের আগে রোহিত শর্মার ব্যাটিং পজিশন নিয়ে প্রচুর চর্চা চলছে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পারথে খেলতে পারেননি। যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেন করেন কেএল রাহুল। পারথে দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ২০০ রানের পার্টনারশিপ হওয়ায় অ্যাডিলেডে ভাঙা হয়নি ওপেনিং জুটি। দ্বিতীয় টেস্টে ছয় নম্বরে ব্যাট করতে নামেন রোহিত। কিন্তু এই চাল কাজে আসেনি। মিডল অর্ডারে ডাহা ব্যর্থ ভারত অধিনায়ক। দুই ইনিংস মিলিয়ে মোট রান ৯। গোলাপী বলের টেস্টে রান পাননি রাহুলও। কিন্তু তৃতীয় টেস্টেও সম্ভবত একই ব্যাটিং অর্ডার অব্যাহত থাকবে। অন্তত বৃহস্পতিবার প্র্যাকটিস দেখে তেমনই মনে হয়। নেটে ভারতের ব্যাটিং অর্ডার তেমন ইঙ্গিত দেয়। 

প্র্যাকটিসে প্রথমেই নেটে ব্যাট করেন যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। তবে আগেরবারের থেকে আগে ব্যাট করতে নামেন রোহিত। আবার মাঝে রাহুলের জায়গায় যশস্বীর সঙ্গে নেটে ব্যাট করেন ভারত অধিনায়ক। তারপর আবার দ্বিতীয় রাউন্ড ব্যাট করতে আসেন রাহুল। তিন তারকা নেটে ঘাম ঝরানোর সময় বিরাট কোহলি সহ দলের বাকিদের স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করতে দেখা যায়। গৌতম গম্ভীর, মর্নি মরকেল এবং অভিষেকে নায়ারকে গুরুগম্ভীর আলোচনা করতে দেখা যায়। ব্রিসবেন টেস্টের নকশা তৈরি করতে ব্যস্ত ছিল টিম ম্যানেজমেন্ট। ওয়ার্ম আপের পর যশস্বী জয়েসওয়াল এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে কথা বলেন রোহিত। 

শুভমন গিল, মহম্মদ সিরাজদের ফোকাস ছিল স্ট্রেচিং এবং দৌড়ে। কোহলির সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় গম্ভীরকে। ঋষভ পন্থের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন ভারতের হেড কোচ। যশপ্রীত বুমরা, দেবদত্ত পাড়িক্কেল, হর্ষিত রানা এবং আকাশ দীপকে শারীরিক কসরত করতে দেখা যায়। অ্যাডিলেডে বিশ্রী হারে চাপে ভারতীয় দল। রোহিতের নেতৃত্বে আত্মবিশ্বাসের ছাপ নেই। অ্যাডিলেডে ফিল্ডিং সাজাতে দেখা যায় বিরাটকে। এদিন প্র্যাকটিসেও কার্যকরী ভূমিকায় ছিলেন তারকা ক্রিকেটার। অনুশীলন শুরুর আগে হাডলে দলের উদ্দেশে বার্তা দেন গম্ভীর এবং কোহলি। যশস্বীকে পরামর্শ দিতে দেখা যায় ফিল্ডিং কোচ টি দিলীপকে। বৃহস্পতিবারের অনুশীলনে দীর্ঘক্ষণ চলে স্লিপ ক্যাচ প্র্যাকটিস। ফোকাস করা হয় রোহিত, বিরাট, ঋষভ, রাহুল এবং যশস্বীর ওপর। অ্যাডিলেডে একাধিক ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হয়েছে। ব্রিসবেনে তার পুনরাবৃত্তি চাইবে না টিম ম্যানেজমেন্ট। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া