বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েক মাস ধরে সময়টা ভাল যাচ্ছে না রোহিত শর্মার। দ্বিতীয় সন্তানের জন্মে ব্যক্তিগত জীবন পরিপূর্ণ হলেও, ক্রিকেটজীবন প্রশ্নের মুখে। অধিনায়ক রোহিত এবং ব্যাটার রোহিত, দুদিকেই বিপাকে হিটম্যান। ব্রিসবেনে তৃতীয় টেস্টে অত্যাধিক চাপ নিয়েই নামবেন ভারতের নেতা। ব্যাট হাতে দীর্ঘদিন রান নেই, তার প্রভাব নেতৃত্বে পড়ছে। সম্প্রতি বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। শরীরীভাষায় সেই আত্মবিশ্বাস নেই। শেষ পাঁচের মধ্যে চারটি টেস্টে হেরেছে ভারত। একমাত্র যশপ্রীত বুমরার নেতৃত্বে পারথে ২৯৫ রানে জেতে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচ মনে করেন, রোহিতের তুলনায় আত্মবিশ্বাসী দেখায় বুমরাকে। মাঠে সঠিক সিদ্ধান্তও নেন।
অ্যাডিলেডে রোহিত ফিরতেই তাঁকে নেতৃত্ব ফিরিয়ে দেন বুমরা। একইসঙ্গে ভারতীয় দল ফেরে হারে। ১০ উইকেটে ম্যাচ হারে ভারত। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় রোহিতের টিম ইন্ডিয়া। কাটিচ বলেন, 'পারথে রোহিত শর্মা ছিল না। বুমরার নেতৃত্ব এবং বোলার ব্যবহার আমরা অ্যাডিলেডে যা দেখেছি, তার থেকে ভাল ছিল। পারথে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেট হারিয়ে যখন ৬৭ ছিল, ভারতীয় বোলাররা স্ট্যাম্প বরাবর বল করে।'
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মনে করেন, রোহিতকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই প্রসঙ্গে কাটিচ বলেন, 'অ্যাডিলেডে প্রথম দিনের শেষে পিচ ম্যাপের দিকে তাকালে দেখা যাবে, ভারতীয় বোলাররা উইকেট বরাবর বল করেনি। অনেক শর্ট বল করেছে। রোহিত শর্মা প্রথম স্লিপে ছিল। ও সবটাই দেখেছে। ওর আরও প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। সেই সেশনেই অস্ট্রেলিয়া ম্যাচে ফেরে এবং শেষপর্যন্ত অ্যাডিলেড টেস্ট জেতে।' দ্বিতীয় টেস্টে নিজের ওপেনিং স্লট কেএল রাহুলকে ছেড়ে দিয়েছিলেন রোহিত। গাব্বায় তাঁকে ওপেন করতে দেখা যাবে কিনা সময়ই বলবে। তবে তাঁর খারাপ ফর্ম যে নেতৃত্ব প্রভাব ফেলছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি