বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিরাট, রোহিতের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক

Sampurna Chakraborty | ১২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরই শেষ টেস্ট সিরিজ হতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার। চার তারকাকে লাল বলের ক্রিকেটে আর নাও দেখা যেতে পারে। পেস সহায়ক অস্ট্রেলিয়ান পিচে, রান করা কঠিন। তাই নজর ব্যাটার এবং ফাস্ট বোলারদের দিকে থাকে। তাতেই স্পটলাইট বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওপর। একেবারেই ছন্দে নেই ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। দীর্ঘ খরার পর পারথে শতরান করেন কোহলি। কিন্তু রোহিতের খারাপ ফর্ম অব্যাহত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য প্রথম টেস্টে খেলেননি। অ্যাডিলেডে দুই ইনিংসে ৩ এবং ৬ রান করেন। তাঁদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশ, নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ হলেও, ভাবা হয়েছিল অস্ট্রেলিয়ায় ছন্দ খুঁজে পাবে দুই তারকা। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা হতাশই করে। গ্রেগ চ্যাপেল মনে করেন এবার আসরে নামা উচিত বোর্ডের নির্বাচক মণ্ডলীর। তবে বিরাট এবং রোহিতের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে সেই মাপের নির্বাচক থাকা দরকার। যারা দুই তারকার সঙ্গে কড়া ভাষায় কথা বলতে পারবে। চ্যাপেল বলেন, 'ওরা নিজেরা তাঁদের ফর্ম সম্বন্ধে অবগত। তবে ওরা খেলতে ভালবাসে। যতদিন সম্ভব খেলা চালিয়ে যেতে চায়। তার যথেষ্ট কারণ এবং অধিকার আছে।' 

দেশের হয়ে খেললে মোটা টাকা উপার্জন হয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করেন, প্লেয়ারদের খেলা চালিয়ে যাওয়ার এটাও একটা বড় কারণ। এখানেই নির্বাচকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। চ্যাপেল বলেন, 'নির্বাচক কমিটিতে ওজনদার নির্বাচকের থাকা এই জন্যই জরুরি। যাতে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে পারে। সবসময় প্লেয়াররা এই সিদ্ধান্ত নিতে পারে না। ওরা হয়তো সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু মোটা অঙ্ক কে ছাড়তে চায়! কে স্বেচ্ছায় ছাড়তে চাইবে? তাই অন্য কাউকে সেই সিদ্ধান্ত নিতে হয়। সেই কারণেই নির্মাচক মণ্ডলীতে সঠিক লোকজন থাকা দরকার। সঠিক নির্বাচক বাছা উচিত। যারা তারকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে পারবে, কড়া সিদ্ধান্ত নিতে পারবে। প্লেয়ার হিসেবে চড়াই-উতরাই থাকবেই। ভাল প্লেয়ারদের অতিরিক্ত সুযোগ দেওয়া হয়। তাই সঠিক ভারসাম্য রক্ষা খুবই কঠিন।' অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে ১০ ইনিংসে মাত্র ১৩৩ রান করেন রোহিত। গড় ১৩.১০। সমসংখ্যক ইনিংসে ১৯২ রান কোহলির। গড় ২১.৩৩। অস্ট্রেলিয়ায় বাকি তিন টেস্টে ছন্দে না ফিরতে পারলে, এটাই শেষ টেস্ট সিরিজ হতে পারে দুই মহাতারকার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া