বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

manchester city lost champions league match against juventus

খেলা | চ্যাম্পিয়ন্স লিগে ফের হেরে বিদায়ের আশঙ্কা সিটির, জিতল বার্সা ও আর্সেনাল

Rajat Bose | ১২ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স লিগে ফের হার ম্যাঞ্চেস্টার সিটির। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা গ্রাস করেছে গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ীদের। ইপিএলেও বেশ পিছিয়ে পড়েছে সিটি। 


এদিকে, সিটি হারলেও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ম্যাচ জিতেছে বার্সিলানো ও আর্সেনাল। পয়েন্ট তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।
ঘরের মাঠে জুভেন্টাস ২–০ ব্যবধানে হারায় ম্যান সিটিকে। হালান্ড, ডে ব্রুইনি, বার্নান্দো সিলভা, জেরেমি ডোকু–সহ সিটির প্রথম সারির ফুটবলারেরা সকলেই ছিলেন। তার পরেও জিততে পারল না দল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের হয়ে গোল করেন ডুসান ভ্লাহোভিচ ও ওয়েস্টন ম্যাককেনি। গোটা ম্যাচে সিটির বলের দখল ছিল ৬৯ শতাংশ। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১২টি শট মেরেছে সিটি। কিন্তু একটিও গোল করতে পারেনি। এখন ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি। 


এবার চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী প্রথম আটটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। নবম থেকে ২৪ তম স্থানে থাকা দল প্লে–অফ খেলবে। সেখান থেকে আটটি দল কোয়ার্টারে যাবে। ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দল বাদ পড়বে। 


সিটি হারলেও জিতেছে বার্সিলোনা ও আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে বার্সিলোন ৩–২ হারিয়েছে ডর্টমুন্ডকে। এই ম্যাচেও প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে বার্সাকে এগিয়ে দেন অধিনায়ক রাফিনহা। সেরহউ গুইরাসির গোলে সমতা ফেরায় ডর্টমুন্ড। রবার্ট লেয়নডস্কির পরিবর্ত হিসাবে নামা ফেরান টোরেস গোল করে বার্সাকে এগিয়ে দেন। দ্বিতীয় বারও সমতা ফেরান গুইরাসি। এরপর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন টোরেস। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে বার্সিলোনা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।


এদিকে, আর্সেনাল ৩–০ হারিয়েছে মোনাকোকে। জোড়া গোল করেন বুকায়ো সাকা। অন্যটি কাই হাভার্টজের। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া