বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

smriti mandhana creates history

খেলা | ভারত হারলেও বিরল নজির গড়লেন এই ক্রিকেটার, এই কৃতিত্ব নেই আর কারও

Rajat Bose | ১২ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ওয়াকায় অস্ট্রেলিয়ার কাছে হারলেও শতরান করেছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় মহিলা দলের এই ব্যাটার শতরানের সুবাদে গড়ে ফেলেছেন একটি বিরল নজির। শতরান করার ফাঁকে এক ক্যালেন্ডার ইয়ারে মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি চার শতরান করার রেকর্ড করেন স্মৃতি। ৫১ বছরের ইতিহাসে এই রেকর্ড আর কারও নেই। 


চলতি বছরের জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুটি শতরান করেছিলেন স্মৃতি। এরপর অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান করেন। এর আগে সাত জন ক্রিকেটার এক ক্যালেন্ডার ইয়ারে করেছিলেন সর্বাধিক তিনটি করে শতরান। মান্ধানাই একমাত্র ক্রিকেটার যিনি এই প্রথম করলেন চার শতরান। এদিকে, মহিলাদের একদিনের আন্তর্জাতিকে নয় শতরান হয়ে গেল মান্ধানার। মহিলাদের আন্তর্জাতিকে সর্বোচ্চ শতরানের তালিকায় তিনি যুগ্মভাবে আছেন চার নম্বরে। তালিকায় বাকি তিনটি নাম ন্যাট স্কিভার–ব্রান্ট, চামারি আতাপাত্তু ও শার্লট এডওয়ার্ডস। আর দশ শতরান রয়েছে ট্যামি বিউমন্টের।


যদিও মান্ধানা নজির গড়লেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হল ভারত। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মহিলা দল করেছিল ৬ উইকেটে ২৯৮ রান। রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ২১৫ রানে। ৮৩ রানে জিতে অস্ট্রেলিয়ার মহিলা দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ৩–০ ব্যবধানে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া