শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Team India left for  Brisbane without Yashasvi Jaiswa

খেলা | দেরি করে আসায় যশস্বীর উপরে ক্ষুব্ধ রোহিত, তারকা ওপেনারকে ছাড়াই টিম ইন্ডিয়া রওনা হল ব্রিসবেনে

KM | ১১ ডিসেম্বর ২০২৪ ০৩ : ০২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: পারথে চমকে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। কিন্তু অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে যশস্বীর ব্যাট নিজের নামের প্রতি সুবিচার করেনি। অ্যাডিলেড থেকে ব্রিসবেন রওনা হওয়ার আগে বিতর্কের কেন্দ্র তিনিই। ঠিক সমে পৌছতে না পারায় যশস্বীকে ছাড়াই বিমানবন্দর রওনা হল ভারতের টিমবাস। 

১৪ তারিখ থেকে ব্রিসবেনে হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। অ্যাডিলেড থেকে ভারতের নতুন ঠিকানা ব্রিসবেন। কিন্তু ব্রিসবেন রওনা হওয়ার সময়েই যশস্বী দেরি করে ফেলেন। তিনি দেরি করায় টিম বাসে উঠতে পারেননি। পরে ভারতের ওপেনিং ব্যাটার অবশ্য বিমানবন্দরে পৌঁছন। আরেকটু হলেই ব্রিসবেন যাওয়ার বিমানে উঠতে পারতেন না তিনি। 

সূত্রের খবর অনুযায়ী, কোচ গৌতম গম্ভীর, মুখ্য নির্বাচক অজিত  আগরকর, অধিনায়ক রোহিত শর্মা-সহ গোটা দল হোটেলের লবিতে অপেক্ষা রছিল টিম বাসের। যশস্বী দেরি করেন না। কিন্তু এদিন তিনি নির্দিষ্ট সময়ে লবিতে পৌঁছতে পারেননি। 

যশস্বী দেরি করায় অধিনায়ক রোহিত শর্মা রেগে যান। বাস  থেকে নেমে যশস্বীকে খুঁজে দেখার নির্দেশ দেন হিটম্যান। ম্যানেজার ও দলের নিরাপত্তা আধিকারিকও  বাস থেকে নেমে এসে নিজেদের মধ্যে কথাবার্তা বলেন। যশস্বীকে ছাড়াই টিম বাসে টিম হোটেল ছেড়ে বিমানবন্দরে রওনা হয় টিম ইন্ডিয়া। 

নির্ধারিত সময়ের প্রায় কুড়ি মিনিট পরে লবিতে নেমে আসেন যশস্বী। এসে দেখেন টিম বাস তাঁকে ছাড়াই বেরিয়ে গিয়েছে। টিম ম্যানেজমেন্ট অবশ্য যশস্বীর জন্য আলাদা গাড়ির বন্দোবস্ত করে। দলের সিনিয়র সিকিউরিটি অফিসার যশস্বীকে নিয়ে বিমানবন্দরে  পৌঁছন। 

সিরিজের ফলাফল এখন ১-১। সবার নজরে ব্রিসবেনের তৃতীয় টেস্ট। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া