বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | টাটা স্টিল ম্যারাথনে ২০ হাজারের বেশি প্রতিযোগী, রুটে একাধিক মেডিক্যাল স্টেশন

Sampurna Chakraborty | ১১ ডিসেম্বর ২০২৪ ০১ : ৫৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: প্রতি বছরই জনপ্রিয়তা বাড়ছে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের। এবার ২০ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে। মোট ২০,৫৩৭ জন নাম নথিভুক্ত করেছে। বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ম্যারাথনের বিস্তারিত ব্যবস্থাপনা জানানো হল। উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার সহ টুর্নামেন্টের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিরা। রেড রোড থেকে শুরু হবে ম্যারাথন। মেয়ো রোড, পার্ক স্ট্রিট, সেভেন পয়েন্ট ক্রসিং, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ হয়ে আবার রেড রোডে শেষ হবে ২৫কে ম্যারাথন। প্রতিযোগীদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাত্রাপথে ১২টি ওয়াটার স্টেশন থাকবে। ৮২,০০০ লিটার জল মজুত থাকবে। এছাড়াও থাকবে যথাযথ মেডিকেল ব্যবস্থা। একটি মেডিক্যাল স্টেশন রেঞ্জার্স গ্রাউন্ডে করা হয়েছে। রুটে আটটি মেডিক্যাল স্টেশন থাকবে। ম্যারাথন যেখানে শেষ হবে সেখানেও থাকবে মেডিক্যাল স্টেশন। থাকবে ১৪টি অ্যাম্বুলেন্স এবং বাইকে ১০ জন মেডিকস থাকবে। 

বিধায়ক দেবাশিস কুমার বলেন, 'প্রথম থেকেই আমরা টাটা স্টিল ম্যারাথনকে সবরকম সহযোগিতা করছি। এইধরনের ইভেন্ট আমাদের শহরকে আরও রঙিন করে তোলে। শুরুতে মাত্র ৪০০০ প্রতিযোগী অংশ নিত। এবছর ২০,০০০ এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করবে। এই সংখ্যাই সবকিছু বলে দিচ্ছে।' ম্যারাথন সফল হওয়ার বিষয়ে আশাবাদী রেস ডিরেক্টর হিউজ জোন্স। তিনি বলেন, 'ভারতের অন্যান্য জায়গার তুলনায় কলকাতায় আমরা কম প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম। কিন্তু এবার প্রতিযোগীর সংখ্যা ২০,০০০ পেরিয়ে গিয়েছে। প্রতি বছর ইভেন্ট আরও বড় আকার নিচ্ছে। এবার আমরা গোল্ড স্ট্যাটাস পেয়েছি, তাই এটা মাইলস্টোন বছর। শহরবাসীর ফিটনেস নিয়ে আগ্রহ বাড়ছে।' ১০ কে ওপেন এবং পুলিশ কাপ ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে। ২৫ কে এলিট সাড়ে ছ'টায় হবে। ২৫ কে অ্যামেচার এবং বিজয় দিবস ট্রফি রান ৬.৩২ মিনিটে শুরু হবে। সিনিয়র সিটিজেনদের দৌড় শুরু হবে ৮.২০ মিনিটে। আনন্দ রানের সময় সকাল ৮.৫০ মিনিটে। ম্যারাথনের দিন উপস্থিত থাকবেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার সল ক্যাম্পবেল। এছাড়াও থাকবেন ঝুলন গোস্বামী। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া