বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রথম বছর ইস্টবেঙ্গলে যাত্রা দারুণভাবে শুরু করেন। জাতীয় দলে ডাক পান। বছর ঘুরতেই পারফরমেন্স গ্রাফ নীচের দিকে নামতে শুরু করে। চলতি বছরও তথৈবচ। তারমধ্যে রয়েছে চোট-আঘাত। নিজের ফর্ম নিয়ে মোটেই খুশি নন নাওরেম মহেশ। প্রথম বছর ভারতীয়দের মধ্যে লাল হলুদের সেরা ফুটবলার ছিলেন তিনি। আশা জাগান। কিন্তু পরের মরশুমেই পতন। এবার নতুন কোচের অধীনে আবার নিজেকে নতুনভাবে ফিরে পাওয়ার চেষ্টা করছেন ইস্টবেঙ্গলের উইঙ্গার। মহেশ বলেন, 'আগের বছরও আমি তেমন ভাল খেলতে পারিনি। মাঝে চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলাম। নতুন কোচের অধীনে আবার নিজেকে নতুন করে মেলে ধরার চেষ্টা করছি। আশা করছি এইবছর আমি সেরাটা দিতে পারব।'
এবার শক্তিশালী দল গড়া সত্ত্বেও শুরুটা ভাল হয়নি। কিন্তু জোড়া জয়ে আত্মবিশ্বাস ফিরেছে। নিজেদের ওপর বিশ্বাস জন্মাতে শুরু করেছে। ঘরের মাঠে এর ফায়দা তুলতে চান ইস্টবেঙ্গলের তারকা প্লেয়ার। মহেশ বলেন, 'ওড়িশায় কয়েকজন ভাল ফুটবলার আছে। তবে আমাদেরও নিজস্ব প্ল্যান আছে। নিজেদের প্রতি বিশ্বাস আছে। অনেকে না থাকায় কিছু নতুন প্লেয়ার সুযোগ পাবে। ওদের কাছে এটা সুবর্ণ সুযোগ নিজেদের প্রমাণ করার। ড্রেসিংরুমে এবং ম্যাচে কোচ যা চাইছে করার চেষ্টা করছি। দুটো ম্যাচ জেতায় আমাদের আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে। আশা করছি আমরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারব।' প্রথম দুই মরশুমে নিয়মিত গোল পেয়েছেন। কিন্তু এবার গোলের খরা চলছে। মহেশ জানেন, তাঁর থেকে দলের প্রত্যাশা অনেক। তাই গোলে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। চেন্নাইনের বিরুদ্ধে ভালই খেলেন ইস্টবেঙ্গলের উইঙ্গার। তবে গোল পাননি। একটা সময় উইং দিয়ে আক্রমণে ঝড় তুলতেন। আবার সেই পুরনো ছন্দ ফিরে পাওয়ার অপেক্ষা। তাঁদের অনুপস্থিতিতে নজর কাড়েন পিভি বিষ্ণু। চেন্নাই ম্যাচে গোলও পান। তাঁর ভূয়সী প্রশংসা করলেন। মহেশ মনে করেন, ভবিষ্যতে আরও উন্নতি করবেন তরুণ স্ট্রাইকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি