বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Smrti Mandhana's century in vain as Australia completed whitewash against India

খেলা | মান্ধানার সেঞ্চুরিতেও এড়ানো গেল না হার, ওয়াকায় জিতে ভারতকে হোয়াইট ওয়াশ অস্ট্রেলিয়ার

KM | ১১ ডিসেম্বর ২০২৪ ০০ : ১৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারতের মহিলা দল। স্মৃতি মান্ধানার সেঞ্চুরিও পারল না ভারতকে সান্ত্বনা জয় এনে দিতে। 

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মহিলা দল করেছিল ৬ উইকেটে ২৯৮ রান। রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ২১৫ রানে। ৮৩ রানে জিতে অস্ট্রেলিয়ার মহিলা দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল। 

এদিন সাদারল্যান্ডের ১১০, গার্ডনার (৫০) ও অধিনায়ক ম্যাকগ্রার অপরাজিত ৫৬ রান অস্ট্রেলিয়ার মহিলা দলকে পৌঁছে দেয় ৬ উইকেট ২৯৮ রানে। 

ভারতীয়  বোলারদের মধ্যে অরুন্ধতী রেড্ডি চারটি উইকেট নেন। ভারত ব্যাট করতে নেমে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারল কোথায়! যা লড়ার  লড়লেন কেব স্মৃতি মান্ধানা। ১০৯ বলে ১০৫ রান করেন তিনি। ১৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন তিনি। 

চলতি বছরে ১০ ম্যাচে মান্ধানার এটিই চতুর্থ সেঞ্চুরি। প্রথম ক্রিকেটার হিসেবে উওম্যান্স ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে চারটি সেঞ্চুরির নজির গড়লেন ভারতের তারকা ব্যাটার। 

মান্ধানার পরে  হরলীন দেও ৩৯ রান করেন। ভারতের সাত জন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি। অজি বোলারের মধ্যে গার্ডনার পাঁচটি উইকেট নেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া