রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | জাহিরের জন্মের পর তাঁর মা ছাড়া সবথেকে খুশি হয়েছিলেন কোন নারী? হদিশ সোনাক্ষীর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ডিসেম্বর ২০২৪ ০০ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত ২৩ জুন দীর্ঘ বছরের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে চারহাত এক করেছেন বলি-অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাত বছর জাহিরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোপন রেখেছিলেন সোনাক্ষী। এই বিষয়ে টুঁ শব্দ শোনা যায়নি জাহিরের মুখেও। তবে বিয়ের পর সমাজমাধ্যমে চুটিয়ে নিজেদের নানা মুহূর্তের ছবি দেওয়া থেকে শুরু করে পরস্পরকে নিয়ে বিভিন্ন কথা ভাগ করেন এই দম্পতি। সম্প্রতি, জাহিরের জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোনাক্ষী। এবং সেই ছবির ক্যাপশনে বলি-অভিনেত্রীর লেখা মন ছুঁয়েছে নেটপাড়ার। 

 

স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোনাক্ষী লিখলেন তাঁর শাশুড়ির পর তিনিই দ্বিতীয় নারী যিনি জাহিরের জন্মের জন্য সবথেকে খুশি। অভিনেত্রী আরও লিখেছেন, বিশ্বের সবথেকে সেরা পুরুষটিকেই বিয়ে করেছেন তিনি। 

 

 


প্রসঙ্গত, ভিন্ন ধর্মের হওয়ায় সোনাক্ষী-জাহিরের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা তৈরি হয়েছিল। কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি ছিল পারিবারিক বাধাও। সোনাক্ষীর দুই ভাই তো হাজির-ই হননি তাঁদের বোনের বিয়েতে! তবে হিন্দু কিংবা ইসলাম রীতি মেনে নয়, রেজিস্ট্রি করেই বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি।

 

সোনাক্ষীর বান্দ্রার বাড়িতেই ঘরোয়াভাবে বসেছিল বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় পরিজনদের মধ্যেই আইনি ভাবে বিয়ে সারেন জাহির-সোনাক্ষী। সইসাবুদের পর অর্ধাঙ্গিনীর হাতে চুম্বন এঁকে দিয়েছিলেন জাহির। সোনাক্ষীও জাহিরকে আলিঙ্গন করে ভাসলেন আবেগে। শ্বেতশুভ্র শাড়িতে কনের সাজে দেখা গিয়েছিল শত্রুঘ্ন-কন্যাকে। সাদা পাঞ্জাবি-পাজামায় তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন জাহির।বিয়ের দিনেই মুম্বইয়ের এক বিলাসবহুল রেঁস্তরায় আয়োজন করা হয়েছিল সোনাক্ষী-জাহিরের রিসেপশনের অনুষ্ঠান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া