বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১১ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ব্যাকফুটে গিয়ে বিনোদ কাম্বলির ড্রাইভ ছিল দেখার মতো।
বিনোদ কাম্বলিকে নিয়ে গোটা দেশ হঠাৎই আবেগমথিত। তাঁর ছেলেবেলার গুরু রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনে কাম্বলিকে দেখে বিস্মিত গোটা দেশ।
বিস্মিত ক্রিকেটপ্রেমীরাও। একসময়ের দুর্দান্ত প্রতিভাবান কাম্বলি ভাল করে কথা বলতে পারছেন না। কথা জড়িয়ে যাচ্ছে। তাঁর ভরণপোষণের দায়িত্ব নিতে চায় তিরাশির বিশ্বজয়ী দল।
এহেন বিরাট কোহলি সম্পর্কে অজানা এক কাহিনি শুনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পুরনো প্রসঙ্গ উত্থাপ্পন করে শাহ জানিয়েছেন, বিনোদ কাম্বলি ছোটদের কোচিং করাতেই ভালবাসেন।
একটি ক্রিকেট ইভেন্ট চলাকালীন চেন্নাইয়ে দেখা হয়েছিল অমিত শাহ ও বিনোদ কাম্বলির। সেই সময়ে কাম্বলি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন।
চেন্নাইয়ের সেই অনুষ্ঠানে কাম্বলিকে দেখে অমিত শাহ জিজ্ঞাসা করেন, তাঁর ক্রিকেট জীবনের কোন মুহূর্ত স্মরণীয়? কাম্বলির উত্তর শাহকে অবাক করেছিল। তিনি ভেবেছিলেন মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার হয়তো টেস্টে ডাবল সেঞ্চুরির কথাই বলবেন। কিন্তু কাম্বলি বলেছিলেন অন্য কথা।
অমিত শাহ স্মৃতিরোমন্থন করে বলেন, ''চেন্নাইয়ের একটি ক্রিকেট অনুষ্ঠানে কাম্বলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তখন কাম্বলি অবসর নিয়ে ফেলেছে। একসময়ে কাম্বলি দুর্দান্ত ব্যাটসম্যান ছিল। অনেক উত্থান পতন দেখেছে কাম্বলি। আমি জিজ্ঞাসা করেছিলাম এত সব উত্থান পতনের মধ্যে কোন বিষয়টা ওকে সবচেয়ে আনন্দ দেয়। আমি ভেবেছিলাম কাম্বলি হয়তো ওর ডাবল হান্ড্রেডের কথা বলবে। কিন্তু বিনোদ কাম্বলি আমাকে বলে, স্যর আমি অনেককে হারিয়েছি, অনেক রেকর্ড ভেঙেছি। কিন্তু ব্যাকফুটে কীভাবে খেলতে হয়, তা যখন কোনও বাচ্চাকে শেখাই, তখন সব থেকে আনন্দ পাই।''
১৯৯১ সালে ভারতের হয়ে অভিষেক হয় কাম্বলির। শুরুটা দুর্দান্ত ছিল তাঁর। কিন্তু দুরন্ত প্রতিভার অধিকারী হলেও নিয়মশৃঙ্খলা না মানায় ক্রিকেট থেকে দূরে সরে যান কাম্বলি।
সম্প্রতি তাঁর ছবি দেখে হতবাক দেশের ক্রিকেটমহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি