রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Welcome and Stree 2 famed veteran bollywood actor Mushtaq Khan was kidnapped at Delhi-Meerut Highway, ‘tortured’ for 12 hours

বিনোদন | কাজের টোপ দিয়ে দিনে-দুপুরে অপহরণ ‘ওয়েলকাম’ ছবির অভিনেতাকে! শেষমেশ কী হল তাঁর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম পরিচিত মুখ মুস্তাক খান। নয়ের দশকের বহু হিন্দি ছবিতে কখনও খলনায়ক কখনও বা কৌতুক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বিশেষ করে ‘ওয়েলকাম’ ছবিতে নানা পটেকরের মজাদার সহযোগীর চরিত্রে তাঁর দুরন্ত কৌতুকাভিনয় আজও উজ্জ্বল দর্শকের মনে। তাঁকে দেখা গিয়েছিল ‘স্ত্রী ২’ ছবিতেও। এবার তাঁকেই নাকি কাজের টোপ দিয়ে ডেকে দিনে-দুপুরে অপহরণ করা হয়েছিল! শুধু তাই নয়, অভিযোগ এরপর তাঁকে ১২ ঘন্টা ধরে শারীরিক অত্যাচার করা হয়েছিল মুক্তিপণের দাবিতে। 

 

অভিনেতার ব্যবসার অংশীদারের তরফে সামনে এসেছে এই ঘটনার কথা। তিনি জানিয়েছেন ঘটনাটি ঘটেছে দিল্লি-মিরাট জাতীয় সড়কে। তাঁর দাবি, ‘ওয়েলকাম’ অভিনেতাকে একটি অনুষ্ঠানে পারফর্ম করার টোপ দেওয়া হয়েছিল। বিমানযাত্রার টিকিট সহ পারফরম্যান্সের অগ্রিম টাকা পাঠিয়েও দেওয়া হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপর অভিনেতাকে দিল্লির বিমানবন্দর থেকে একটি গাড়িতে তোলে দুষ্কৃতীর দল। দিল্লির বাইরে শহরতলি অঞ্চলে গাড়ি পৌঁছতেই, গাড়ি থামিয়ে অভিনেতার উপর ‘অত্যাচার'’ শুরু হয় মুক্তিপণের দাবিতে। দাবি করা হয় ১ কোটি টাকার! এরপর নিয়ে যাওয়া হয় একটি ফাঁকা বাড়িতে। টানা ১২ ঘন্টা ধরে চলে অভিনেতার উপর অত্যাচার। শেষমেশ অভিনেতার ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপহরণকারীদের ২ লক্ষ টাকা পাঠানো হয়। 

 

এসবের ফাঁকে আজানের শব্দ কানে আসে মুস্তাকের। তা শুনতেই তিনি বোঝেন আশেপাশে মসজিদ রয়েছে অর্থাৎ লোকালয় রয়েছে। কোনওরকমে সেখান থেকে প্রাণ হাতে করে পালন তিনি। এরপর স্থানীয় মানুষদের সাহায্যে থানায় গিয়ে গোটা ঘটনা খুলে বলেন তিনি। পুলিশি অভিযোগও দায়ের করেন। শেষমেশ পুলিশের সাহায্যে বাড়ি ফেরেন এই বলি-অভিনেতা। মুস্তাক যে মিথ্যা দাবি করছেন না তার প্রমাণ হিসাবে যাবতীয় তথ্য-প্রমাণও পেশ করতে রাজি তিনি। এমনকি যে বাড়িতে মুস্তাককে রাখা হয়েছিল সেই জায়গাটি ফের দেখতে পেলেই যে তিনি চিনতে পারবেন, অভিনেতার ব্যবসার অংশীদার জানিয়েছেন সেকথাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া