বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

bengal lost against baroda

খেলা | দুই উইকেট নিলেও সামি দিলেন ৪৩ রান, বরোদার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলি থেকে বিদায় বাংলার

Rajat Bose | ১১ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বরোদার কাছে ৪১ রানে হার। সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বাংলা।


গ্রুপে শীর্ষ থেকেই নকআউটে গিয়েছিল বাংলা। কিন্তু শেষ আটের লড়াইয়ে পিছিয়ে পড়লেন মহম্মদ সামিরা। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। মহম্মদ সামি এদিন ব্যর্থ। দুই উইকেট নিলেও চার ওভারে দিয়েছেন ৪৩ রান। নিজের শেষ ওভারে সামি পান দুই উইকেট। বরোদা তুলেছিল ১৭২/‌৭। যদিও প্রথম ১০ ওভারে বরোদা যতটা গতিতে রান তুলেছিল, পরের দশ ওভারে ততটা পারেনি। তার কারণ সায়ন ঘোষ, প্রদীপ্ত প্রামাণিকদের আঁটোসাঁটো বোলিং। প্রদীপ্ত ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট। কণিষ্ক শেঠ ২ উইকেট নিলেও চার ওভারে দিয়ে দেন ৩৯ রান। তবে পাটা উইকেটে বাংলা কেন পাঁচ স্বীকৃত বোলারে খেলতে গেল এটা নিয়ে প্রশ্ন উঠছে।


দুই ভাই হার্দিক ও ক্রুণাল রান পাননি। ওপেনার শাস্বত রাওয়াত করেন ৪০। অপর ওপেনার অভিমন্যু সিং করেন ৩৭। ওপেনিং জুটিতে ওঠে ৯০ রান। ওখানেই ভিত তৈরি হয়ে যায়। লোয়ার মিডল অর্ডারের অবদানে বরোদা তোলে ১৭২।


১৭৩ রানের টার্গেট নিয়ে শুরু থেকেই উইকেট পড়েছে বাংলার। অভিষেক পোড়েল ২২ করলেও অপর ওপেনার করণ লাল (‌৬)‌ ব্যর্থ। তিনে নেমে অধিনায়ক সুদীপ ঘরামি (‌২)‌ ফেল। ঋত্বিক চ্যাটার্জিও (‌০)‌ ব্যর্থ। ৩১ রানের ভিতরেই চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলা। একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিলেন ঋত্বিক চৌধুরি (‌২৯)‌ ও শাহবাজ আমেদ (‌৫৫)‌। কিন্তু তারপর সেই ব্যাটিং ব্যর্থতার কাহিনী। পরিমাণ কোয়ার্টার থেকেই ছিটকে যাওয়া। ১৮ ওভারেই ১৩১ রানে শেষ বাংলা। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া