রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জগন্নাথ মন্দিরে সাত পাকে বাঁধা পড়লেন আদিত্য-পূর্বাশা, 'জগদ্ধাত্রী'র অভিনেতার 'অভিনব' বিয়ের মেনু জানলে চমকে যাবেন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৯Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: অবশেষে আট বছর প্রেম পর্বের পর শুভ পরিণয়। মন্দিরে চার হাত এক করলেন অভিনেতা আদিত্য চৌধুরী এবং পূর্বাশা রায়। খুব কাছের মানুষদের নিয়ে জীবনের নতুন পথ চলা শুরু করলেন এই দুই তারকা। বৈদিক মতে, জগন্নাথ মন্দিরে বিয়ে সারলেন আদিত্য-পূর্বাসা। বিয়ের অনুষ্ঠানের মতই অভিনবত্ব ছিল তাঁদের খাবার মেনুতেও। 

'খোকাবাবু' ধারাবাহিক থেকে একে অপরের প্রেমে পড়েন আদিত্য-পূর্বাশা। ছোট পর্দার দুই তারকাই জগন্নাথ দেবের ভক্ত। তাই জগন্নাথ দেবকে সাক্ষী রেখে জীবনের বিশেষ দিনের সূচনা করলেন এই তারকা জুটি। বিয়েতে নিজের হাতেই সেজে ছিলেন পূর্বাশা। ম্যাচিং করা পোশাক পড়েছিলেন বর-কনে। 

প্রাথমিকভাবে পুরীর জগন্নাথ মন্দিরে আদিত্য-পূর্বাশার পুজো করার ভাবনা ছিল। কিন্তু শুটিং এবং পরিবার-পরিজনদের কথা ভেবে খিদিরপুরের জগন্নাথ মন্দিরে নতুন জীবন শুরু করলেন তাঁরা। আর পাঁচটা বিয়ের চেয়ে এই বিয়ের অনুষ্ঠান ছিল একেবারে আলাদা। খোলা আকাশের নিচে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে হয় সিঁদুর দান থেকে মালা বদল।

আদিত্য-পূর্বাশার বিয়ের মেনুতেই ছিল বিশেষ আকর্ষণ। যেহেতু মন্দিরে বিয়ে তাই নিরামিষ খাবারের আয়োজন করা হয়। জগন্নাথ দেবের ভোগের সঙ্গে মিলিয়ে বিয়ের মেনুতে ছিল সাদা ভাত, মুগ ডাল, পুরি, ছোলার ডাল, ধোকার তরকারি, পোলাও, পনির, চাটনি, পাপড়, গুড়ের পায়েস এবং মালপোয়া। তারকা জুটির বিয়ের মেনু দেখে মনে হবে যেন জগন্নাথ দেবের প্রসাদ। জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার পর অতিথিদের সেই সব খাবার খেতে দেওয়া হয়। এমন অভিনব বিয়ে চাক্ষুষ করার পর তৃপ্তি করে খানও অতিথিরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া