রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Crime petrol famed actress Sapna Singh teenage son found dead in Uttar Pradesh s bareilly details inside

বিনোদন | ‘ক্রাইম পেট্রল’খ্যাত অভিনেত্রীর নাবালক সন্তানের রহস্যমৃত্যু! কোথায় উদ্ধার হল দেহ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত কয়েকদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিনেত্রী স্বপ্না সিংয়ের সন্তানের। ‘ক্রাইম পেট্রল’ থেকে শুরু করে ‘মাতি কী বান্নু’র মতো ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। গত ৭ ডিসেম্বর এই মর্মে থানায় পুলিশি অভিযোগ দায়ের করেছিলেন মৃতের মামা। শেষমেশ উত্তরপ্রদেশের বরেলীতে পাওয়া গেল অভিনেত্রী স্বপ্না সিংয়ের সেই নাবালক সন্তানের মৃতদেহ। জানা গিয়েছে, অভিনেত্রীর ১৪ বছর বয়সী মৃত ছেলের নাম সাগর গাংওয়ার। পুলিশি তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যু ঘটে ওই কিশোরের। এরপর  তার দেহ এক খালে ধাক্কা মেরে ফেলে দেয় সঙ্গে থাকা দুই বন্ধু। অভিযুক্ত দু'জনের নাম  অনুজ এবং সানি। তারপরেই সেই জায়গা ছেড়ে চম্পট দেয় ওই দু'জন। তবে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে তাদের ছবি। তারপরেই অভিজুক্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এইমুহূর্তে তারা পুলিশি হেফাজতে আছে। 

 

ছেলের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বরেলীতে প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন স্বপ্না সিং। মিছিলে জোর গলায় তোলা হয় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও।  তবে আপাতত সেই বিক্ষোভ স্থগিত রয়েছে পুলিশি আশ্বাসের পর। এই ঘটনা প্রসঙ্গে ভুটা থানা অফিসার সুনীল কুমার বলেছেন, " তদন্তে অনুজ এবং সানি স্বীকার করেছে যে তারা সাগরের সঙ্গে মাদক সেবন করেছিল। এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে ঘটনাস্থলেই  মৃত্যু হয় সাগরের। গোটা পরিস্থিতি দেখে আতঙ্কে সাগরের দেহ অন্য এক জায়গায় ফেলে, সেই জায়গা ছেড়ে চম্পট দেয় বাকি দু'জন।" পুলিশি সূত্রে আরও জানা গিয়েছে মৃত কিশোর তাঁর মামা ওম প্রকাশের বাড়িতে থাকত বরেলীর আনন্দ বিহার কলোনিতে। ইজ্জতনগর থানার অধীনে আদালাখিয়া গ্রাম সংলগ্ন অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছিল মৃতের দেহ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া