বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম জয়ে চাকা ঘুরতে শুরু করেছে। তারপর চেন্নাইনের মাটিতে জোড়া জয়ে লিগের লাস্টবয় থেকে দু'ধাপ ওপরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। এবার ঘরের মাঠে সার্জিও লোবেরার দলের বিরুদ্ধে লড়াই। তবে ওড়িশা ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল মিনি হাসপাতাল। নেইয়ের তালিকা লম্বা। চোটের কবলে দিমিত্রিয়স ডিয়ামানটাকোস, সল ক্রেসপো, হেক্টর ইউস্তে, নন্দকুমার শেখর, প্রভাত লাকরা এবং নিশু কুমার। তারমধ্যে শেষজন বেশ কয়েকদিন ধরেই বাইরে। প্রথম একাদশ তো নয়ই, পরিস্থিতি যা তাতে ডিয়ামানটাকোস, ক্রেসপোর আঠারো জনের দলে থাকার সম্ভাবনা নেই বলাই যায়। বুধবার সকালে দলের সঙ্গে প্র্যাকটিস করেননি ইউস্তে। আলাদা রিহ্যাব করেন। তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখেন অস্কার ব্রুজো। তবে আঠারো জনের দলে থাকবেন।
শক্তিশালী ওড়িশার বিরুদ্ধে নামার আগে চোট-আঘাতের তালিকা নিয়ে দ্বিধায় রাখলেন অস্কার। তবে কোনও অজুহাত দিতে চান না। আধ ডজন প্লেয়ারের না থাকা নিয়েও হাহুতাশ করতে চান না অস্কার। এই পরিস্থিতির ইতিবাচক দিক দেখছেন। তারকা প্লেয়ারদের অনুপস্থিতিতে জুনিয়রদের নিজেদের প্রমাণ করার সুযোগ। স্থানীয়দের ওপর পূর্ণ আস্থা রাখছেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'আমার কাজ প্লেয়ারদের মোটিভেট করা। আমি কোনও অজুহাত দিতে চাই না। নেতিবাচক মনোভাব নিয়ে থাকতে পছন্দ করি না। এই পরিস্থিতির ইতিবাচক দিকটা কাজে লাগাতে চাই। যারা কাল খেলার সুযোগ পাবে, তাঁদের নিজেদের প্রমাণ করার পালা। স্থানীয় ফুটবলারদের নিজেদের মেলে ধরতে হবে। আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা ওড়িশার বিরুদ্ধে ছটা ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল কোচ হিসেবে আমার ওড়িশার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। আমরা কাল একটা নতুন চ্যাপ্টার লেখায় চেষ্টা করব। ঘরের মাঠে জেতার চেষ্টা করতে হবে। নিজেদের ওপর বিশ্বাস আছে। বর্তমানে আমরা ছন্দে আছি। তবে এটা যথেষ্ট নয়। আমাদের টেবিলের ওপরের দিকে উঠতে হবে। অনেকদূর যেতে হবে। তিনটে হোম ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওড়িশার কাছে হারতে হয়েছিল। তারওপর ছন্দে রয়েছে লোবেরার দল। রয় কৃষ্ণ না থাকা সত্ত্বেও গোল পেতে কোনও সমস্যা হচ্ছে না। হুগো বুমোস, দিয়েগো মরিসিওরা রয়েছেন। ২৩ গোল করে ফেলেছে ওড়িশা। তাতে ঘাবড়াচ্ছেন না ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। উল্টে পাল্টা হুঙ্কার দিয়ে রাখলেন। তুলনা টানলেন নর্থ ইস্ট ম্যাচের। অস্কার বলেন, 'নর্থ ইস্টও প্রচুর গোল করে আমাদের সঙ্গে খেলতে এসেছিল। কিন্তু এখানে গোল করতে পারেনি। আমাদের নিজের ইউনিটের ওপর ভরসা আছে। ডিফেন্স সংগঠনের কাছে আটকে গিয়েছিল। এটাই আমাদের বাড়তি ফুয়েল দেবে। ওরা পেছন থেকে আক্রমণ করে। বুমোস ক্রিয়েটিভ প্লেয়ার। মরিসিও আগের বছরের তুলনায় ছন্দে আছে। দুই কোচের মধ্যে ট্যাকটিক্যাল লড়াই হবে। ওরা চাইবে আমরা হাই প্রেসিং ম্যাচ খেলি। আমাদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেক ম্যাচে ইস্টবেঙ্গল গোল করছে।' বুধবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রাক ম্যাচ প্রস্তুতি সারে লাল হলুদ ব্রিগেড। এদিন অনুশীলনে হাজির ছিলেন না ডিয়ামানটাকোস এবং ক্রেসপো। ঘরের মাঠে ট্যাকটিক্যাল লড়াইয়ে বাজিমাত করতে চান অস্কার। আইএসএলের ইতিহাসে এই প্রথম জয়ের হ্যাটট্রিকের হাতছানি ইস্টবেঙ্গলের কাছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি