রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: স্বাধীনতা দিবসের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী ২’। মুক্তি পাওয়ার দু'দিনের মধ্যে বক্স অফিসে দারুণ জাঁকিয়ে বসেছিল এই ‘ভূতুড়ে’ ছবি। ২ দিনেই টপকে গিয়েছিল ১০০ কোটির গণ্ডি। বক্স অফিসের আয়ের নিরিখে ছাপিয়ে গিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’কেও।
এবার এই ছবির মুকুটে জুড়ল নতুন পালক। আইএমডিবি-র তালিকায় দেশের সবথেকে জনপ্রিয় ছবিগুলোর তালিকায় দু' নম্বরে রয়েছে স্ত্রী ২। শুধু তাই নয়, গুগল বলছে, চলতি বছরে এই ছবি নাকি সবথেকে বেশিবার খোঁজা হয়েছে! প্রসঙ্গত ‘স্ত্রী’র মতো ‘স্ত্রী ২’ ছবিতেও মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা। এই হরর কমেডিতে শ্রদ্ধা ছাড়াও দেখা গিয়েছে রাজকুমার রাও পঙ্কজ ত্রিপাঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপারশক্তি খুরানাকে। ছবিতে অতিথি শিল্পী হিসাবে হাজির হয়েছেন বরুণ ধাওয়ানও। ‘ভেড়িয়া’ ছবির নেকড়ে মানুষ 'ভাস্কর'-এর চরিত্রে দেখা গিয়েছে বরুণকে।
সিনে সমালোচকদের মতে, ‘স্ত্রী ২’ হিট হওয়ার আরেকটি কারণ হল ছবির দুর্দান্ত চিত্রনাট্য। এ ছবিতে যে ধরনের সিচুয়েশনাল কমেডি আছে, তা দারুণভাবে কাজ করেছে। সাধারণত সিক্যুয়েল বানাতে গিয়ে পোড় খাওয়া নির্মাতারাও গুলিয়ে পাকিয়ে ফেলেন। প্রথম সিনেমায় গল্পের যে ধার থাকে, দ্বিতীয় সিনেমায় বেশিরভাগ সময়ই তা খুঁজে পাওয়া যায় না। গল্পের গাঁথুনি মজবুত হয় না। তবে পরিচালক অমর কৌশিক এখানেই উতরে গেছেন। গল্পে নতুন রহস্য আর রোমাঞ্চকর সব বাঁকে দর্শকের মন জয় করেছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি