বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

mohammad shami injury issue

খেলা | বর্ডার–গাভাসকার ট্রফিতে খেলতে পারবেন সামি?‌ এল বড় আপডেট

Rajat Bose | ১১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ১৪ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ব্রিসবেন টেস্ট। সেই টেস্টে মহম্মদ সামির খেলার কোনও সম্ভাবনা নেই। ১১ তারিখ হয়ে গেল। সামি ব্যস্ত সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে। এখন দেখার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ও সিডনি টেস্টে খেলার সম্ভাবনা থাকে কিনা সামির। তবে যা পরিস্থিতি তাতে এবারের বর্ডার–গাভাসকার ট্রফিতে সামির খেলার সম্ভাবনা প্রায় নেই।


সাংবাদিক সম্মেলনে রোহিত জানিয়েছিলেন, সামির জন্য দরজা খোলা। তবে কোনও অবস্থাতেই তাড়াহুড়ো করতে চান না তারা। সামিকে পুরো ১০০ শতাংশ ফিট অবস্থায় চান। আর তাই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের বর্ডার–গাভাসকার ট্রফিতে হয়ত সামির খেলা হচ্ছে না।


প্রসঙ্গত, এডিলেড টেস্টে বুমরা হালকা চোট পেয়েছেন। তবে তা গুরুতর নয়। বুমরার পরবর্তী টেস্ট খেলতে সমস্যা হবে না বলেই জানিয়েছেন বোলিং কোচ মরনি মরকেল। কিন্তু মহম্মদ সিরাজ ছন্দে নেই। হর্ষিত রানা এডিলেডে প্রভাব খাটাতে পারেননি। এই পরিস্থিতিতে বারবার করে উঠছে মহম্মদ সামির নাম। 
কিন্তু ঘটনা সামি পুরো ফিট নন। এখনও বলে সেই গতি ফেরেনি। রোহিতের কথায়, মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় হাঁটুতে একটা চোট লেগেছে সামির। যা এখনও পুরোপুরি সারেনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ফের একটি ফিটনেস টেস্ট দিয়েছেন সামি। তাতে বোঝা গেছে, পাঁচ দিনের ম্যাচ খেলার মতো ধকল তিনি এখনও নিতে পারবেন না। তাই যে কোনও মুহূর্তে যে সামি অস্ট্রেলিয়া উড়ে যাবেন, সেই সম্ভাবনা এখন নেই। তাছাড়া বাংলার হয়ে এখন টি২০ টুর্নামেন্ট খেলছেন সামি। যেখানে ৪ ওভার বল করতে হচ্ছে। কিন্তু লাল বলে টানা কয়েক ওভার বল করতে পারবেন সামি?‌ বোর্ডের মেডিক্যাল টিম নেতিবাচক কথাই বলছে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া