বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ব্যাটিংয়ের এই কঙ্কালসার চেহারা দেখে অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরছেন রাহুল দ্রাবিড়? না, ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'এর হাত নিশপিশ করলেও তেমন সম্ভাবনা নেই। তবে লাইভে ম্যাথিউ হেডেনের একটি ভুল কয়েক মুহূর্তের জন্য হলেও সবাইকে চমকে দেয়। যেখানে ভুলবশত কেএল রাহুলের জায়গায়, রাহুল দ্রাবিড় বলে বসেন তিনি। তৃতীয় টেস্টে ভারতীয় দল নির্বাচন নিয়ে কথা বলার সময় কেএল রাহুলের বদলে রাহুল দ্রাবিড়ের নাম নেন হেডেন। গোলাপী বলের টেস্টে ভারতের ব্যর্থতার কাটাছেঁড়া করতে বসে এমন ভুল করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। তাতে হকচকিয়ে যান সুনীল গাভাসকর। রোহিতের ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা চলছিল। যাতে ভিন্ন মত দুই প্রাক্তন তারকার। তখনই এই ঘটনা ঘটে।
রোহিতকে ওপেনিংয়ে ফেরার পরামর্শ দেন সানি। তিনি রাহুলকে পাঁচ বা ছয় নম্বরে দেখতে চান। কারণ ফর্ম না থাকায় আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন ভারত অধিনায়ক। সানি মনে করেন, ওপেনিংয়ে নেমে শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারলে, পরে বড় শতরান করার সুযোগ থাকবে রোহিতের। যা তাঁর আত্মবিশ্বাস ফেরাবে। তবে ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে একমত নন হেডেন। অজি গ্রেট মনে করেন, তড়িঘড়ি ভারতীয় ব্যাটিং লাইন আপে কোনও পরিবর্তন করা উচিত নয়। ওপেনার হিসেবে রাহুলকেই দেখতে চান। তবে কেএল রাহুলের জায়গায়, ভুলবশত রাহুল দ্রাবিড় বলে ফেলেন। হেডেন বলেন, 'আমি এইমুহূর্তে ব্যাটিং লাইন আপে কোনও পরিবর্তন চাই না। জানি টপ থ্রির থেকে আরও ভাল পারফরমেন্স আশা করা উচিত। তবে পারথে যা দেখেছি, টেকনিক্যালি রাহুল দ্রাবিড় একদম সঠিক পজিশনে আছে। শুধু আরও একটু বেশি সময় ওকে টিকে থাকতে হবে।'
হেডেন এমন বলা মাত্র মুহূর্তের মধ্যে অস্ট্রেলিয়া তারকাকে নিয়ে মশকরা করার সুযোগ ছাড়েননি সানি। বলেন, 'তুমি যেমন বললে, যদি রাহুল দ্রাবিড় হত, আমি খুবই আনন্দিত হতাম। তবে এটা কেএল রাহুল।' তাতে নিজের ভুল বুঝতে পারেন অস্ট্রেলিয়ান তারকা। হেডেন জানান, অ্যাডিলেড ওভালে দ্রাবিড়ের শতরান এখনও তাঁর কাছে আতঙ্ক। সঙ্গে সঙ্গে ভুল শুধরে বলেন, 'সরি, কেএল রাহুল হবে। আমার ভুল হয়েছে। আমি অ্যাডিলেডে দ্রাবিড়ের ব্যাটিংয়ের কথা ভাবছিলাম। ২০০৩/০৪ সিরিজে একাই আমাদের শেষ করে দিয়েছিল। সেই আতঙ্কে আমি আজও ভুগি।' হেডেনের এই ভুল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি