বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ব্রিসবেনে ভারতীয় ব্যাটিং লাইন আপে বড় পরিবর্তন চান কিংবদন্তি

Sampurna Chakraborty | ১১ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২৮Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: পারথে জয়ের পর অ্যাডিলেডে আত্মসমর্পণ। ব্রিসবেন টেস্টে দলে কয়েকটা পরিবর্তন চান ক্রিকেট বিশেষজ্ঞরা। দিন-রাতের টেস্টে দলে তিনটে বদল করা হয়েছিল। দলে ফেরেন রোহিত শর্মা, শুভমন গিল এবং রবিচন্দ্রন অশ্বিন। পারথে সফল হওয়ায় কেএল রাহুলকে ওপেনিং স্লট ছেড়ে দেন রোহিত। নিজে ছয় নম্বরে নামেন। তৃতীয় টেস্টে রোহিতের ব্যাটিং পজিশন বদলের দাবি জানালেন সুনীল গাভাসকর। ভারত অধিনায়ককে ওপেনিংয়ে দেখে চান কিংবদন্তি। শুরুতে যশস্বী জয়েসওয়ালের সঙ্গে রোহিতকেই চাইছেন সানি। রাহুলকে পাঁচ বা ছয়ে নামানোর পরামর্শ দিলেন। গাভাসকর বলেন, 'ওর নিজের জায়গায় ফেরা উচিত। রাহুল কেন ওপেন করেছিল সেটা মনে রাখতে হবে। প্রথম টেস্টে রোহিত না থাকায় ও ওপেন করে। পারথ টেস্টে ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে জুটিতে ২০০ রান করায় ওকে দিয়েই ওপেন করানো হয়। কিন্তু দ্বিতীয় টেস্টে রাহুল রান পায়নি। তাই আমার মনে হয়, ওর পাঁচ বা ছয়ে নামা উচিত, এবং রোহিতের উচিত ওপেন করা। ও শুরুতে দ্রুত রান করতে পারলে, পরে বড় শতরানও করতে পারে।' 

অ্যাডিলেড টেস্টের পর সাংবাদিক সম্মেলনে ব্যাটিং ব্যর্থতা মেনে নেন রোহিত। জানান, গোলাপী বলের বিরুদ্ধে ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। তবে পরের টেস্টে সুযোগের সদ্ব্যবহার করার কথা জানান। রোহিত বলেন, 'আমাদের জন্য হতাশজনক সপ্তাহ। আমরা ভাল খেলতে পারিনি। অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেক ভাল খেলে টেস্ট জিতেছে। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা ভাল ব্যাট করতে পারিনি। প্রথম ইনিংসে ৩০-৪০ রান কম হয়েছে। অস্ট্রেলিয়া ব্যাট করার সময় আমরা একাধিক সুযোগ কাজে লাগাতে পারিনি। এগুলো মিস হলে, কাজটা আরও কঠিন হয়ে যায়।' রোহিতকে ক্রিকেট পণ্ডিতরা ওপেনিংয়ে দেখতে চাইলেও, শেষপর্যন্ত কোন পজিশনে নামবেন ভারত অধিনায়ক এখনও বোঝা যাচ্ছে না। মঙ্গলবার অ্যাডিলেড ওভালে প্র্যাকটিসে নেমে পড়ে ভারতীয় দল। সেখানে ব্যাটিং পজিশনে কোনও বদল হয়নি। নেটে মিডল অর্ডারেই ব্যাট করেন রোহিত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া