বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সিরাজ-হেড বচসায় ফিরল 'মাঙ্কিগেট' বিতর্ক, অশনি সংকেত দেখছেন ভাজ্জি

Sampurna Chakraborty | ১০ ডিসেম্বর ২০২৪ ০৩ : ২৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজ এবং ট্রাভিস হেড ঝামেলায় শাস্তির কোপে পড়েন ভারতীয় পেসার। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। হরভজন সিং মনে করছেন, এই বিষয়ে আইসিসি একটু বেশিই কড়া মনোভাব দেখাচ্ছে। বরাবরই বিতর্কের সঙ্গে নিবিড় সম্পর্ক ভাজ্জির। অতীতে অনেক ঘটনাই ঘটান। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যার মধ্যে 'মাঙ্কিগেট' বিতর্ক বিখ্যাত। এদিন সিরাজ-হেড প্রসঙ্গে মুখ খুলতে চাননি প্রাক্তন স্পিনার। তবে দাবি, সিরিজ চলাকালী দুই দলের মধ্যে আবার বচসা বাঁধবে। হরভজন বলেন, 'আইসিসি প্লেয়ারদের বিরুদ্ধে একটু বেশি কড়া। এইধরনের ঘটনা মাঠে ঘটতেই পারে। প্লেয়াররা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিয়েছে। কিন্তু তাসত্ত্বেও আইসিসি জরিমানা করেছে। অনেক হয়েছে, এইসব বিষয়ে মন না দিয়ে ক্রিকেটে ফোকাস করা উচিত।' 

সিরাজ এবং হেড, দু'জনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় পেসারকে জরিমানা করা হয়েছে। হরভজন মনে করেন, এইভাবে মাঠের এই ঘটনা থামানো যাবে না। তাঁর দাবি, পরের টেস্ট থেকে পরিস্থিত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বর্তমানে সিরিজ ১-১। এখনও তিনটে টেস্ট বাকি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পেতে হলে দুই দলকেই জিততে হবে। ভাজ্জি বলেন, 'আদতে কে ভুল, কে ঠিক বলা যাবে না। আমার মনে হয়, বিষয়টা এখানেই শেষ করে দেওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পরের টেস্ট থেকে দুই দলের প্লেয়ারদের মধ্যে আবার বচসা বাঁধবে। তবে অ্যাডিলেডে যা হয়েছে, সেটা এখানেই ভুলে যাওয়া উচিত।' ২০০৭-০৮ বর্ডার-গাভাসকর ট্রফিতে অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে মাঙ্কিগেট বিতর্কে জড়ান হরভজন। প্রথমে তাঁকে তিন ম্যাচ নির্বাসিত করা হয়। কিন্তু কোনও প্রমাণ না থাকায় পরে সেই সিদ্ধান্ত বদলে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া