বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বর্ডার-গাভাসকর ট্রফির পর রো-কোর ভাগ্য নির্ধারণ? নেওয়া হতে পারে কড়া‌ সিদ্ধান্ত

Sampurna Chakraborty | ১০ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে অস্ট্রেলিয়ায় তৃতীয় টেস্টের প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। দুই দল একটি করে টেস্ট জেতায়, সিরিজ ১-১। দ্বিতীয় সন্তান জন্মের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা। একপেশে ম্যাচে অজিদের হারায় ভারত। দ্বিতীয় টেস্টে রোহিত ফিরতেই আবার হার। অ্যাডিলেডে টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। গাব্বায় ফেভারিট হয়েই নামবেন প্যাট কামিন্সরা।‌ শোনা যাচ্ছে, গোলাপী বলের টেস্ট হারে প্রচণ্ড চটে গিয়েছেন অজিত আগরকর। সিরিজ শেষ হলে কয়েকটা কড়া সিদ্ধান্ত নিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মা বড় নাম। প্রায় ১৬ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করছেন। তবে তাঁদের সময় প্রায় ঘনিয়ে এসেছে। দুই মহারথীকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন বিসিসিআইয়ের নির্বাচক প্রধান। 

রিপোর্ট অনুযায়ী, ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জিততে না পারলে, এবং কোহলি ও রোহিত রান না পেলে, কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল থেকে কিছু নতুন মুখ দেখা যেতে পারে। গৌতম গম্ভীরও যে খুব ভাল জায়গায় রয়েছেন, তেমন নয়। ভারতের হেড কোচের মাথাও খাড়া ঝুলছে। রো-কো জুটির মতো, তাঁর ভবিষ্যৎও অনিশ্চিত। টি-২০ বিশ্বকাপের পর তাঁকে কোচ নিযুক্ত করা হয়। সেই থেকে ভারতীয় দলের পারফরম্যান্স হতাশাজনক। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হার। তারপর ঘরের মাঠ নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশ। তাতেই চটেছে নির্বাচক মণ্ডলী। অস্ট্রেলিয়া সফরের জন্য হর্ষিত রানাকে দলে অন্তর্ভুক্ত করা ভালভাবে নেয়নি বাকিরা। গম্ভীরের কোচিং দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমানে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে রয়েছেন আগরকর।‌ গম্ভীরের সঙ্গে আলোচনা করে ভারতীয় দলের আগামীদিনের নকশা তৈরি করাই তাঁর লক্ষ্য। সেই পরিকল্পনায় থাকতে হলে, বাকি তিন টেস্টে রান পেতেই হবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া