বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১০ ডিসেম্বর ২০২৪ ০১ : ০২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: একসময়ে তাঁর বাউন্সার সামলাতে না পেরে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল শচীন তেণ্ডুলকরকে। মাস্টার ব্লাস্টারকে আউট করার আনন্দে তিনি উদ্ধত আচরণ করেছিলেন। শচীনের চোয়াল শক্ত হয়ে গিয়েছিল সেই দৃশ্য দেখে। মনে মনে শচীন শপথ করেছিলেন, পরের ম্যাচে তিনি সবক শেখাবেন।
যাঁর কথা বলা হচ্ছে তিনি জিম্বাবোয়ের প্রাক্তন পেসার হেনরি ওলোঙ্গা। শচীনকে আউট করে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শচীন ধরা দিয়েছিলেন অন্য অবতারে। নির্দয় হয়ে উঠেছিলেন জিম্বাবোয়ের বোলার ওলোঙ্গার উপরে। রাতারাতি আসমান থেকে জমিনে আছড়ে পড়েছিলেন এই ফাস্ট বোলার। শচীনের সেই নির্দয় প্রহার এখনও মনে রয়েছে ক্রিকেটপ্রেমীদের।
ওলোঙ্গা নিজে কি ভুলতে পেরেছেন? অ্যাডিলেড টেস্টে জিম্বাবোয়ের প্রাক্তন এই পেসারকে দেখা গিয়েছে মাঠের বাইরে। তিনি পেশা বদলেছেন। চেহারাতেও পরিবর্তন এসেছে। ছবি এঁকে অর্থ রোজগার করেন। বৈচিত্র্য পছন্দ করেন। নিজের দেশ ছেড়েছেন। অস্ট্রেলিয়া এখন তাঁর দেশ। বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান মহিলাকে। দুই সন্তানের বাবা ওলোঙ্গা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেই হেনরি ওলোঙ্গাকে মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন শচীন। ৯২ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন মাস্টার ব্লাস্টার। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। শচীনকে আউট করার পরে তাঁর মুখ উদ্ভাসিত হয়েছিল কিন্তু শচীনের কাছে বেধড়ক মার খাওয়ার পরে সেই ওলোঙ্গার শরীরী ভাষাই বদলে গিয়েছিল। কাঁধ ঝুলে গিয়েছিল তাঁর।
এহেন ওলোঙ্গার জীবন বিভিন্ন খাতে বাঁক নেয়। জিম্বাবোয়ের রবার্ট মুগাবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দেশ ছেড়েছিলেন তিনি। ধারাভাষ্যের কাজ করেন। পেশাদার গায়ক হিসেবেও তাঁকে দেখা যায়। সেই ওলোঙ্গা এখন চিত্রশিল্পী। অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলাকালীন ওলোঙ্গাকে ছবি আঁকতে দেখা গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা ছবি এঁকে তার বিনিময়ে পারিশ্রমিক পান ওলোঙ্গা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি অস্ট্রেলিয়া ভালবাসি। আমার স্ত্রী অস্ট্রেলিয়ান। আমার দুই সন্তান। আঁকার প্রতি আমার দুর্বলতা ছিল। আমি বৈচিত্র্য পছন্দ করি।এক কাজ করতে আমার ভাল লাগে না।''
সেই কারণেই কখনও তিনি ধারাভাষ্যকার, কখনও পার্টটাইম কোচ, কখনও গায়ক আবার এখন চিত্রশিল্পী।
২০০৩ সালের বিশ্বকাপে শেষ বার ওলোঙ্গাকে জিম্বাবোয়ের জার্সিতে দেখা গিয়েছিল। ভারতের তারকা পেসার বুমরা তাঁর পছন্দের বোলার। ওলোঙ্গা বলেন, ''বুমরা সেরা। ডেলিভারি করার সময়ে ওর হাত একটু ছড়িয়ে যায়, তার ফলে উইকেট নিতে পারে শর্ট রান আপে বল করে। ওকে দেখে আমার ওয়াসিম আক্রমের কথা মনে পড়ে।''
শচীন ও ওলোঙ্গার সেই বিখ্যাত ডুয়েল প্রসঙ্গে কী বলছেন? জিম্বাবোয়ের প্রাক্তন পেসার বলছেন, ''ইউটিউবের জন্যওই ম্যাচটা সবার মনে রয়েছে। আমি ওকে আউট করেছিলাম। ফাইনালে শচীন উন্মাদ হয়ে গিয়েছিল। আমি প্রচুর রান দিয়েছিলাম। শচীন আমাকে প্রচণ্ড মেরেছিল।''
শচীনকে আউট করেই প্রচারে এসেছিলেন। আবার শচীনের কাছে মার খেয়ে তিনি মনে থেকে গিয়েছেন ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি