বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৩১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড অতীত। নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ব্রিসবেনের গাব্বার বাউন্স ভারতীয় ব্যাটারদের প্রশ্নের মুখে ফেলবে। সেই চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করেছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট দু'দিন আগে শেষ হওয়ায়, ব্রিসবেন উড়ে যাওয়ার আগে প্র্যাকটিসের বাড়তি সময় পেয়ে গিয়েছে ভারতীয় দল। অ্যাডিলেড ওভালেই রয়েছে টিম ইন্ডিয়া। নেটে ঘণ্টার পর ঘন্টা কাটাচ্ছেন বিরাট। পারথে দ্বিতীয় ইনিংসে শতরান পেলেও অ্যাডিলেডে ব্যর্থ হন। তাই ব্রিসবেনে আবার ছন্দে ফিরতে মরিয়া। অ্যাডিলেড ওভালের নেটে বাড়তি বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারকা ক্রিকেটার।
দীর্ঘদিন কোহলির সঙ্গে খেলেছেন হরভজন সিং। ভারতীয় স্পিনার মনে করেন, বিরাট সাধারণত ফ্রন্টফুট প্লেয়ার। কিন্তু গাব্বার বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ব্যাকফুট শক্তিশালী হতে হবে। নেটে তারই প্র্যাকটিস করছেন। হরভজন বলেন, 'আমি ওর সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। কোহলি ফ্রন্টফুট প্লেয়ার। যারা ব্রিসবেনে খেলেছে, যেমন রিকি পন্টিং, স্টিভ ওয়া, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথিউ হেডেন, এরা সবাই ভাল ব্যাকফুটের প্লেয়ার। অস্ট্রেলিয়ার এই পিচে বাউন্স বেশি। এটা সামলাতে ব্যাকফুট গেম শক্তিশালী হতে হবে। সেটাই ও প্র্যাকটিস করছে।'
পারথে অপরাজিত শতরানের পর আশঙ্কা অনেকটাই কেটেছিল। কিন্তু অ্যাডিলেডে আবার যে কে সেই! দুই ইনিংসে ৭ এবং ১১ রান করেন। ব্যাটিং বিপর্যয়ে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। তবে কোহলি যে ধরনের আগাম প্রস্তুতি নিচ্ছেন, তাতে খুশি ভাজ্জি। দাবি, প্রত্যেক সেটব্যাকের পর কামব্যাক করেন বিরাট। হরভজন বলেন, 'এদিন দেখলাম প্রচুর বল ও ব্যাকফুটে খেলছে। শর্ট বল ছেড়ে দিচ্ছে, বা ব্যাকফুটে খেলার চেষ্টা করছে। ও জানে গাব্বার পিচ আলাদা হবে। এই উইকেটে বাউন্স এবং পেসের মোকাবিলা করতে হবে। সেখানে ব্যাকফুট গেম লাগবে। নিজের খেলায় আরও উন্নতি করার চেষ্টা করছে দেখে ভাল লাগল। বিরাট কোহলি প্রত্যেক সেটব্যাকের পরে কামব্যাক করে।' ব্রিসবেনে কোহলির রানে ফেরার অপেক্ষায় থাকবে ভক্তরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি