রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২২Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: চলতি বছর এককথায় দুর্দান্ত কেটেছে কার্তিক আরিয়ানের। চন্দু চ্যাম্পিয়ন বক্স অফিসে সাফল্য আদায় করার পাশাপাশি সমালোচকদের বাধ্য করেছিল ভূয়সী প্রশংসা করতে। এরপর ‘ভুল ভুলাইয়া ৩’-ও লেটার মার্কস নিয়ে পাশ করেছে। তবু ভবিষ্যতে ভাল ছবিতে সুযোগ পেতে যে তাঁকে যে আরও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তা নিয়ে একপ্রকার নিশ্চিত কার্তিক। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে তাই তো অভিনেতা বলেছেন পরপর তাঁর দু'টি ছবি বড় মাপের সাফল্য পেলেও তিনি ‘ইন্ডাস্ট্রির সমর্থন পাবেন না’।
সাক্ষাৎকারে কার্তিক বলেন, “আমি একজন নিঃসঙ্গ যোদ্ধা। আমার বাড়িটি সম্পূর্ণ নিজের আয়ের টাকায় কেনা। এই জায়গা পর্যন্ত পৌঁছতে যে কী উন্মাদের মতো জীবন-যুদ্ধ করে যেতে হয়েছে, তা একমাত্র আমিই জানি। আর এই যুদ্ধ কিন্তু এখনও শেষ হয়নি। আমি জানি এই লড়াইয়ে আমি ইন্ডাস্ট্রির অন্দর থেকে কোনও সমর্থন পাব না। এখন এই বিষয়টিকে আমি একপ্রকার মেনেই নিয়েছি। কারণ ‘ভুল ভুলাইয়া ৩’-আর মতো এত বড় একটি হিট ছবি ডেলিভার করার পরেও কোনও হোমড়া-চোমড়া আমাকে সমর্থন যোগাননি। পরের ছবিতে সুযোগ পাওয়ার জন্য নিজেকেই কসরৎ করে যেতে হবে।”
এখানেই চুপ করে থাককেননি কার্তিক। জোর গলায় জানিয়েছেন ইন্ডাস্ট্রির অন্দরে বহু মানুষ ওৎ পেতে রয়েছে তাঁর ব্যর্থতা দেখতে –“একদম সত্যি বলছি। এবং আমি নিশ্চিত অনেকেই সেটা টের পান। ইন্ডাস্ট্রিতে চলার পথে কিছু মানুষকে পেয়েছি যাঁরা আমাকে ভালবেসেছেন, পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এমন বহু মানুষও দেখেছি যাঁদের সুনজরে আমি পড়িনি। এবং সত্যি কথা বলতে কি তাঁদের আর খুশি করতে চাইও না আমি। সেই ইচ্ছেও আর নেই। কারণ একমাত্র দর্শককেই খুশি রাখা আমার কাজ। কারণ একমাত্র তাঁরাই আমাকে ক্রমাগত সমর্থন যুগিয়ে গিয়েছেন। ওঁদের সমর্থনটুকুই আমি পেতে চাই।ব্যস!”
কারা এই ইন্ডাস্ট্রির বাসিন্দা যাঁরা কার্তিকের ব্যর্থতা দেখার জন্য ওৎ পেতে বসে রয়েছেন? সেকথা অবশ্য জানাননি অভিনেতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি