বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

I am going to gym, replies Mohammed Siraj after ICC fines him

খেলা | শাস্তি পাওয়ায় আপনি কি হতাশ? প্রশ্ন শুনে জিমে যাওয়ার কথা মনে পড়ল সিরাজের

KM | ১০ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: আইসিসি-র শাস্তির কবলে মহম্মদ সিরাজ। কিন্তু বেঁচে গেলেন ট্র্যাভিস হেড।  অ্যাডিলেডে ট্র্যাভিস হেড ও মহম্মদ সিরাজ জড়িয়ে পড়েছিলেন কথা কাটাকাটিতে। 

কিন্তু একই অপরাধ করলেও সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হল। অন্যদিকে অজি ব্যাটার হেডকে আর্থিক জরিমানার সম্মুখীন হতে হল না। হেডকে সতর্ক করে একপ্রকার ছেড়ে দেওয়া হল। এর পরে সিরাজের প্রতিক্রিয়া জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন সাংবাদিকরা। 

এক সাংবাদিক সিরাজকে জিজ্ঞাসা করেন সেই প্রসঙ্গে। সিরাজ এড়িয়ে যান সেই প্রশ্ন। জবাব দেন, ''হ্যাঁ, সব ঠিক আছে।'' তাঁকে পুনরায় জিজ্ঞাসা করা হয় আপনি কি এই শাস্তিতে হতাশ? সিরাজ সেই প্রশ্নও উড়িয়ে দিয়ে জবাব দেন, ''আমি এখন জিমে যাচ্ছি।'' 

সিরাজ তাঁর শাস্তি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। ব্রিসবেন টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। কিন্তু ক্রিকটমহলে প্রশ্ন একটাই। একই অপরাধের জন্য সিরাজ ও হেডের শাস্তি ভিন্ন ভিন্ন হল কেন? 

সিরাজ ও হেডকে ভিন্ন ভিন্ন ধারায় শাস্তি দেওয়া হয়েছে। ভারতের তারকা পেসার ২.৫ ধারা লঙ্ঘন করেছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে অজি তারকা কোড অফ কন্ড্যাক্টের ২.১৩ ধারা লঙ্খন করেছেন বলে জানানো হয় আইসিসি-র তরফে। 

দুই তারকার জন্য দুই ধারা প্রয়োগ করায় শাস্তিও ভিন্ন ভিন্ন হয়েছে। অঙ্গভঙ্গি, কথাবার্তা, আগ্রাসী আচরণ বা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করলে সংশ্লিষ্ট ক্রিকেটার ২.৫ ধারা লঙ্ঘন করেছেন বলে ধরা হয়। 

অন্য দিকে ২.১৩ ধারা লঙ্ঘন করার অর্থ সংশ্লিষ্ট ক্রিকেটার ব্যক্তিগত ভাবে  কাউকে গালমন্দ করেছেন বা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারকে গালিগালাজ করেছেন। 

অর্থাৎ ২.৫ ধারা লঙ্ঘন করলে আর্থিক জরিমানার কবলে পড়েন সংশ্লিষ্ট ক্রিকেটার। অন্যদিকে ২.১৩ ধারা লঙ্ঘন করেছেন কেউ ধরা হলে, তাঁর উপরে আর্থিক জরিমানা আরোপ করা হয় না। এই কারণেই দুই ক্রিকেটারের শাস্তি দু' রকম হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া