রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৭Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: মুক্তি পেল ‘বেবি জন’ ছবিটির ঝলক। ঝলকের গোটা ভিডিও জুড়েই দুর্দান্ত অ্যাকশন। সঙ্গে রয়েছে মেয়েকে আগলানোর শপথ। প্রাণ বাজি রেখে হলেও একজন বাবা সন্তানের জন্য কী করতে পারেন সেটারই আভাস দিল ট্রেলার। ঝলকে ছবির কখন পুলিশ হিসেবে অ্যাকশন করতে দেখা যায় বরুণ ধাওয়ানকে, কখনও সাধারণ মানুষ হিসেবে। কীর্তি সুরেশকে দেখা গেল ‘বেবি জন’-এর স্ত্রী হিসাবে। বিশেষ একটি চরিত্রে যে থাকছেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি, স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল তারও। খলনায়ক হিসেবে ঝলকেই ধরা দিয়েছেন জ্যাকি শ্রফ। এবং একেবারে শেষে এক মুহূর্তের ভগ্নাংশের সময়ের জন্য হাজির হয়েছেন সলমন খান! আরও ভাল করে বললে দেখা গিয়েছে সলমনের ঠান্ডা চাউনির এক ঝলক। আর এই দেখেই গোঁসা করেছে নেটপাড়া।
বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, আগামী ছবি ‘বেবি জন’-এ অতিথি শিল্পী হিসাবে হাজির হবেন সলমন। তবে পর্দায় অল্প সময়ের জন্য হলেও সলমনের চরিত্রটি নাকি বেশ গুরুত্বপূর্ণ। ফিসফাস শোনা যাচ্ছে, বরুণের সঙ্গে দুরন্ত সব অ্যাকশন করতে দেখা যাবে 'টাইগার'কে। ছবির প্রযোজক অ্যাটলির অনুরোধেই নাকি ‘বেবি জন’-এ অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন সলমন। ঝলক থেকেই সত্যি হল সেই জল্পনা।
পরতে পরতে টানটান থ্রিল থাকার পাশাপাশি বন্দুকের কানফাটানো আওয়াজ, আগুনের লেলিহান শিখা, ঝলকে ঝলকে রক্ত-সবমিলিয়ে ‘বেবি জন’ দেখে উত্তেজনার পারদ চড়েছে দর্শকের মধ্যে। তবে ঝলকে সলমনকে দেখে কেন রেগে গেল নেটপাড়ার বড় একটি অংশ? এক নেটিজেনের মন্তব্য থেকেই স্পষ্ট, “যদি সলমন-ই অন্যতম চমক থাকে এই ছবির, তাহলে কেন ঝলকেই তা ফাঁস করে দেওয়া হল? তাহলে আর মজাটা থাকল কোথায়?” অন্য এক নেটিজেন আবার লিখেছেন, “এটা কি ভাল গল্প বলার নিয়ম হল? ছবির অন্যতম সেরা বিষয়টি হাটে-বাজারে প্রথমেই ছড়িয়ে দিচ্ছে! মানে কেন?” অন্য আরও এক নেটিজেনের প্রশ্ন, “সবাই কি আজকাল রোহিত শেঠি হয়ে যাচ্ছেন? ছবি মুক্তির আগেই ছবির যাবতীয় সব চমক ফাঁস করে দিচ্ছে?”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি