বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কেন বর্ডার-গাভাসকর সিরিজে নেই সামি? তারকা পেসারের হয়ে সওয়াল ক্যারিবিয়ান কিংবদন্তির

Sampurna Chakraborty | ১০ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন সত্ত্বেও বর্ডার-গাভাসকর ট্রফিতে উপেক্ষিত মহম্মদ সামি। আগের দিনই জানা যায়, ফিটনেস নিয়ে রোহিত শর্মার সঙ্গে তাঁর মতবিরোধ হয়েছে। এর জেরেই কি অস্ট্রেলিয়াগামী বিমানে চাপা হচ্ছে না ভারতীয় পেসারের? সময়ই বলবে। সামির হয়ে সওয়াল করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার অ্যান্ডি রবার্টস। বাংলার পেসারকে সরাসরি ভারতের সেরা বোলার বলেন তিনি। ১৯৭০ থেকে ১৯৮০, দশ বছর ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলারদের মধ্যে অন্যতম রবার্টস। ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগে তিনি ছাড়াও ছিলেন তিন বিধ্বংসী বোলার, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার এবং কলিন ক্রফট। সেই রবার্টস বাংলার পেসারের প্রশংসায় পঞ্চমুখ।

তিনি জানান, সামির বল কন্ট্রোল অনবদ্য। একইসঙ্গে বল দু'দিকে সুইং এবং সিম করাতে পারেন। রবার্টস বলেন, 'বেশ কয়েক বছর ধরে সামি ভারতের সেরা বোলার। ও যশপ্রীত বুমরার মতো এত উইকেট নাও পেতে পারে, তবে ও একটা গোটা প্যাকেজ। বাকিদের থেকে অনেক বেশি ধারাবাহিক। সামি বল সুইং এবং সিম, দুটোই করাতে পারে। ওর বল কন্ট্রোল বুমরার মতোই ভাল। সামির খেলা উচিত। মহম্মদ সিরাজ সামির ধারেকাছেও যেতে পারবে না।' অ্যাডিলেডে টসে জিতে ভারতের প্রথমে ব্যাট করার সিদ্ধান্তে সম্মতি নেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির। রবার্টস বলেন, 'ভারত কেন প্রথমে ব্যাট করল? পারথে দুই ইনিংসেই অস্ট্রেলিয়াকে অল্প রানের মধ্যে আউট করে দেওয়া ভারতীয় বোলাররা। প্রথম টেস্টে আমার পেসাররা যদি প্রতিপক্ষের বোলারদের ছাপিয়ে যায়, তাহলে কেন পরের টেস্টে আমি প্রতিপক্ষকে সুযোগ করে দেব? মনে রাখতে হবে ম্যাচটা ভারতের পিচে হচ্ছে না। এখানে বাউন্স আছে। একজন স্পিনার খেলানো হচ্ছে। কারণ বল খুব কম টার্ন করে। পাশাপাশি বোর্ডে বেশি রানও ছিল না।' ক্যারিবিয়ান কিংবদন্তি সামিকে চাইলেও, আদৌ তাঁকে অস্ট্রেলিয়া পাঠানো হবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। কারণ এখনও বেঙ্গালুরু জাতীয় অ্যাকাডেমির সবুজ সংকেত পাননি তারকা পেসার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া