বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১০ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন তিনি। এতদিনে সেই স্বপ্ন সফল হবে কমলেশ নাগারকোটির।
২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কমলেশ নাগারকোটি ও শিবম মাভি নজর কেড়েছিলেন। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। সেই নাগারকোটিকে এবারের আইপিএল নিলামে ৩০ লক্ষের বিনিময়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গতির ঝড় তুলেছিলেন নাগারকোটি। কিন্তু আইএসএলের দুনিয়ায় চোট আঘাতে জর্জরিত থাকায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কমলেশ নাগারকোটি। আইপিএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন তিনি।
২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন নাগারকোটি। সেই সময়ে ৩.২০ কোটি টাকার বিনিময়ে নাগারকোটিকে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের জন্য গোটা মরশুম খেলতে পারেননি তিনি। ২০২০ মরশুমে ফেরেন কমলেশ নাগারকোটি। দশটি ম্যাচ থেকে ৫টি উইকেট ঝুলিতে ভরেছিলেন এই স্পিডস্টার।
এখনও পর্যন্ত আইপিএলের ১২টি ম্যাচ থেকে কমলেশ নাগারকোটির নামের পাশে লেখা পাঁচটি উইকেট। ২০১৯ সালে যাঁর মূল্য ছিল ৩ কোটি ২০ লক্ষ টাকা, এই ২০২৪ সালে তাঁরই দাম হয়েছে ৩০ লক্ষ টাকা।
চোট আঘাতের সমস্যার জন্য আইপিএলে কমলেশ নাগারকোটি সেভাবে খেলতে না পারলেও তাঁকে এবার চেন্নাই সুপার কিংস নিয়েছে। নাগারকোটির স্বপ্ন সফল হয়েছে। তিনি বলেছেন, ''দীর্ঘদিনের প্রতীক্ষার ফল পেয়েছি এবার। আরও একবার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমি সেখানেই পৌঁছেছি যেখানে পৌঁছতে চেয়েছিলাম। সিএসকে-তে যোগ দিতে মুখিয়ে রয়েছি। ধোনি স্যরের সঙ্গে খেলার স্বপ্ন সবাই দেখে। আমিও দেখি।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি