বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টের দ্বিতীয় ইনিংেস দুরন্ত শতরান করেছিলেন। কিন্তু এডিলেডে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ব্যাক অফ দ্য লেংথ ডেলিভারিতে সমস্যায় পড়েছেন পিঙ্ক বল টেস্টে। ১৪ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে গাব্বা টেস্ট। এডিলেড টেস্টের পরেই যার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট। এডিলেডেই নেমে পড়েছিলেন অনুশীলনে। যা নজর এড়ায়নি হরভজন সিংয়ের। ব্যাক ফুটে খেলার অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন বিরাট। ভাজ্জি যা দেখে বলেছেন, ‘বিরাটকে অনেকক্ষণ নেটে অনুশীলন করতে দেখলাম। ওর সঙ্গে দীর্ঘদিন খেলেছি। সাধারণত ফ্রন্টফুটেই খেলে বিরাট। ভারতের মাঠের বাউন্সের সঙ্গে পরিচিত বিরাট। অন্যদিকে রিকি পন্টিং, স্টিভ ওয়া, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেডেনের মতো অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা দেশের মাটিতে ব্যাক ফুটে খেলেই এত সফল হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্স সামলাতে হলে ব্যাক ফুটে খেলতেই হবে। সেই অনুশীলনও করে যাচ্ছে বিরাট।’
তবে কোহলির টেকনিকেও কিছু ত্রুটি নজরে এসেছে। ব্যাট ও বলের মধ্যে দূরত্ব থেকে যাচ্ছে। কাঁধের ব্যবহার ঠিক হচ্ছে না। এই ভুলগুলি কোহলিরও নজরে এসেছে। আর এতেই ভাজ্জি খুশি। তাঁর কথায়, ‘ব্যাক ফুটে অনুশীলনটা আরও বাড়াতে হবে। ফুল লেংথের বলে ফরওয়ার্ডে যাচ্ছে। আবার শর্টার লেংথের বল ছাড়ছে কিংবা ব্যাকফুটে খেলার চেষ্টা করছে। বিরাট জানে গাব্বার উইকেটে বাউন্স থাকবে। গতিও থাকবে যথেষ্ট। তাই ঠিক যে প্রস্তুতিটা দরকার, সেটাই করছে বিরাট। মনে হচ্ছে দ্রুত ছন্দে ফিরবে।’
এর আগে সেই ২০১৪ সালে গাব্বায় খেলেছিলেন বিরাট। প্রথম ইনিংসে ১৯ ও দ্বিতীয় ইনিংসে শূন্য করেছিলেন। তাই বিরাট এবার মরিয়া গাব্বায় ছন্দে ফিরতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি