বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও জট কাটল না। সূত্রের খবর, বুধবার এই মার্কি টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে আইসিসি। দীর্ঘ আলোচনার পর শেষপর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন ট্রফি করতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে একটি শর্ত দেয় পিসিবির কর্তারা। তাঁদের দাবি, ভবিষ্যতে ভারতে আয়োজিত যাবতীয় আইসিসি টুর্নামেন্টও হাইব্রিড মডেলে করতে হবে। যা শুনে কোনওভাবেই রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতে কোনও নিরাপত্তাজনিত সমস্যা নেই। যার ফলে টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নই নেই। কিন্তু এই সিদ্ধাতে অনড় পাকিস্তান বোর্ড। ভবিষ্যতে ভারতে আয়োজিত সমস্ত আইসিসি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে চায় তাঁরা। এই মর্মে আইসিসির থেকে লিখিত নিশ্চয়তা চাওয়া হয়েছে। এই শর্তেই চ্যাম্পিয়ন ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি পাকিস্তান।
সোমবার বোর্ডের এক সূত্র জানান, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির থেকে লিখিত নিশ্চয়তা চায়। দাবি, ভবিষ্যতে ভারতে আয়োজিত সব আইসিসি টুর্নামেন্ট যেন হাইব্রিড মডেলেই হয়। সম্ভবত বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।' চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির সিদ্ধান্তের দিকে নজর রাখছে এমিরেটস বোর্ড। সূত্রের খবর, দুবাইয়ে ভারতের ম্যাচ হওয়া প্রায় নিশ্চিত। মধ্যস্থতায় আসার আগে রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেন পিসিবির প্রধান। আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কোনওরকম সিদ্ধান্তে পৌঁছনোর আগে সরকারের সঙ্গে তাঁরা আলোচনা করতে চান। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে। শেষপর্যন্ত কীভাবে টুর্নামেন্ট আয়োজিত হবে, সেদিকেই সবার নজর। তবে পরিস্থিতি অনুযায়ী, ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে। বাকি খেলাগুলো পাকিস্তানে হবে। টিম ইন্ডিয়া সেমিফাইনাল বা ফাইনালে উঠলে, সেগুলোও দুবাইয়েই হবে। প্রসঙ্গত, গত বছর হাইব্রিড মডেলে ৫০ ওভারের এশিয়া কাপ আয়োজিত করে পাকিস্তান। গ্রুপের ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল কলম্বোয় খেলেন রোহিত, বিরাটরা। এবারও তেমনই কিছু হতে চলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি