বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | 'বোল্যান্ড যদি কোহলির দুর্বলতা জানে, তাহলে হেডকে কেন...', ভারতের জন্য পরামর্শ কাইফের

KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ০৪ : ০৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: স্কট বোল্যান্ড নিয়মিত নন এই অস্ট্রেলিয়া দলে। সেই তিনিই বিরাট কোহলির দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাহলে ভারতীয়রা কেন ট্র্যাভিস হেডকে টার্গেট করবে না? প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

তিনি  বলেছেন, ''বোল্যান্ড ধারাবাহিক ভাবে অস্ট্রেলিয়ার হয়ে খেলে না। তবুও ও কোহলির দুর্বলতা খুঁজে বের করেছে। তাহলে ভারত কেন ট্র্যাভিস হেডের দুর্বল জায়গায় বল করছে না? অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা হেডের। তাহলে ওকে ওই জায়গায় বল করা হচ্ছে না কেন? প্রতিটি ব্যাটসম্যানেরই দুর্বলতা রয়েছে। হেডেরও রয়েছে।'' 

চেতেশ্বর পূজারা ভারতীয় বোলিং আক্রমণের সমালোচনা করেছিলেন। একই কথা তিনিও বলেছিলেন।  অফ স্টাম্পের বাইরের বল খেলতে সমস্যায় পড়েন ট্র্যাভিস হেড। কাইফ বলছেন, ''বিরাট কোহলির দুর্বলতা  সবাই ধরে ফেলেছে। অফ স্টাম্পের বাইরে বল ফেলো কোহলিকে, ও আউট হয়ে যাবে। ট্র্যাভিস হেডের বিরুদ্ধেও সেরকমই কিছু নীতি অবলম্বন করতে হবে। নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে হেডের বিরুদ্ধে। প্রথম বল থেকেই আক্রমণ করতে হবে হেডকে। নির্দিষ্ট পরিকল্পনা করে এগোলে তবেই হেডকে আউট করা যাবে।''

সঠিক পরিকল্পনার অভাবেই  ভারতকে অ্যাডিলেডে হারতে হয়েছে  বলে মনে করেন কাইফ। তিনি বলছেন, ''আমরা ভুল করেছি। এই অস্ট্রেলিয়া দল এমন কিছু শক্তিশালী নয়, যার জন্য আমাদের ভয় পেতে হবে। আমরা প্রথম টেস্ট ম্যাচটা ভাল খেলেছি। তাই জিতেছি। দ্বিতীয় টেস্টে ম্যাচ ওরা ভাল খেলেছে। সিরিজের ফলাফল এখন ১-১। এই ভারতীয় দল শক্তিশালী। গাব্বায় প্রত্যাবর্তন ঘটবে ভারতের।''   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া