বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | হেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিরাজের, কী বললেন কামিন্স?

Sampurna Chakraborty | ০৯ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৫৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ট্রাভিস হেড-মহম্মদ সিরাজের ঝামেলা বাইশ গজ ছাপিয়ে অনেকদূর গড়িয়েছে। সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ান তারকা এই প্রসঙ্গে মন্তব্য করেন। তাঁকে সরাসরি মিথ্যাবাদী বলেন সিরাজ। হেড জানিয়েছিলেন, ভারতীয় পেসারের আগ্রাসী অঙ্গভঙ্গির পরই নিজের প্রতিক্রিয়া দেন তিনি। দাবি করেন, তিনি শুধু বলেছিলেন, 'ভাল বল করেছ।' কিন্তু সিরাজের দাবি, হেড তাঁকে গালাগালি করেন। সাংবাদিক সম্মেলনে ডাহা মিথ্যে কথা বলেছেন। অস্ট্রেলীয় তারকার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনেন ভারতীয় পেসার। এবার এই নিয়ে মুখ খুললেন প্যাট কামিন্স।

এই প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, নিজের ডেপুটির পাশেই দাঁড়ালেন অজি অধিনায়ক। কামিন্স বলেন, 'সত্যি বলতে, ওরা যা খুশি করতে পারে। আমি শুধুমাত্র আমাদের ছেলেদের নিয়ে চিন্তিত। আমাদের দলের প্লেয়ারদের ব্যবহার খুবই ভাল ছিল। ট্রাভিস‌ হেড দলের সহ অধিনায়ক। ও প্রাপ্তবয়স্ক। ও নিজের হয়ে সওয়াল করতে পারে।' আগে সিরাজের আগ্রাসনের সমর্থনে কথা বলেন রোহিত শর্মাও। ভারত অধিনায়ক বলেন, 'আগ্রাসী হওয়া এবং লাইন পার করার মধ্যে একটা পার্থক্য আছে। অধিনায়ক হিসেবে সেটা দেখার দায়িত্ব আমার। এক আধটা শব্দ বিশাল পার্থক্য গড়ে দেয় না। ও লড়াইয়ে যেতে পছন্দ করে। এটাই ওকে সাফল্য দেয়। অধিনায়ক হিসেবে এই আগ্রাসন সমর্থক করা আমার কাজ। তবে খেলাকে অসম্মান করে আমরা কিছু করতে চাই না।' অ্যাডিলেডে হারে সিরিজ ১-১। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া