রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩৩Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: বলিউডের অন্যতম চর্চিত জুটি রেখা-অমিতাভ বচ্চন৷ রিল লাইফের পাশাপাশি, রিয়েল লাইফেও রয়েছে তাঁদের 'প্রেম' নিয়ে বিস্তর আলোচনা। যদিও দুই বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী কখনওই জনসমক্ষে তাঁদের সম্পর্কের কথা বলেননি। তবে দুই কিংবদন্তি তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে বরাবরই কৌতূহলী অনুরাগীরা। 

দক্ষিণের সিনেমায় অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেন রেখা৷ ধীরে ধীরে নিজের কর্মক্ষমতার জোরেই বলিউডেও জায়গা তৈরি করে নেন৷ তারপর একের পর এক হিট সিনেমা৷ অমিতাভের সঙ্গে 'সুহাগ' ছবিতে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ওই ছবিতে ‘ও শেরনওয়ালি’ গানে রেখা ও অমিতাভের রোম্যান্টিক মুহূর্ত নজর কেড়েছিল। একটি মন্দিরে ডান্ডিয়া পরিবেশন করতে দেখা যায় রেখাকে। আর সেই গান প্রসঙ্গে অমিতাভের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।  

সম্প্রতি কপিল শর্মার শো  ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ বিশেষ অতিথি হয়ে এসেছিলেন রেখা। সেখানেই এক অনুরাগী ‘সুহাগ’ ছবি নিয়ে 'সিলসিলা'র অভিনেত্রীকে প্রশ্ন করেন, " দক্ষিণ ভারতীয় হয়েও 'সুহাগ' ছবিতে এত ভালো ডান্ডিয়া খেলেছেন! আপনি যে গুজরাটি নন, তা মনেই হয়নি। কীভাবে এত সুন্দর নাচ ফুটিয়ে তুলেছেন?’ জবাবে রেখা বলেন, "একবার ভাবুন, আমি যার সঙ্গে ডান্ডিয়া খেলছিলাম তাঁর ব্যক্তিত্ব। আমাকে কিছু করার আগে অনেকটা পরিকল্পনা করতে হয়েছিল। এমনকী আমি ডান্ডিয়া খেলতেও জানতাম না। তবে তিনি যখন আমার সামনে এসে দাঁড়ান, আমি এক মুহূর্তে নাচ শুরু করি।’ নাম উল্লেখ না করেও অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন রেখা। 

১৯৭৯ সালে মুক্তি পায় ‘সুহাগ’। মনমোহন দেশাই পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন রেখা, অমিতাভ, শশী কাপুর, পারভিন বাবি, আমজ়াদ খানের মতো তাবড় অভিনেতারা। বক্স অফিসের সঙ্গে কলাকুশলীদের অভিনয় আলাদা করে জায়গা পেয়েছিল দর্শকমনে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া