বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দ্বাদশ গেমে হার গুকেশের, দাবার বিশ্বযুদ্ধে এগিয়ে কে?

Sampurna Chakraborty | ০৯ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চলছে সমানে সমানে লড়াই। আগের দিন এগিয়ে যাওয়ার পর হার ডি গুকেশের। চীনের ডিং লিরেনের কাছে দ্বাদশ গেমে হার ভারতীয় দাবাড়ুর। ১২ রাউন্ডের পর দু'জনের পয়েন্ট ৬। বাকি দুই রাউন্ড। তার ওপরই নির্ভর করবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রেজাল্ট। শেষপর্যন্ত ড্র হলে, টাইব্রেকারে খেলার ফয়সালা হবে। আগের দিন একাদশ গেম জেতেন গুকেশ। এদিন এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এগিয়ে থাকার সুবিধা হারালেন। সোমবার প্রথম থেকেই একটু ব্যাকফুটে ছিলেন ভারতীয় দাবাড়ু। সময়ের চাপে পড়ে যান। ১৫ চালের জন্য হাতে সময় ছিল মাত্র ৭ মিনিট। শেষপর্যন্ত পারলেন না। ৩৯তম চালের পর হার মানেন ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার।

আগের গেম হারায় এদিন চাপ বেশি ছিল লিরেনের ওপর। সোমবার হারলে খেতাব একপ্রকার হাত থেকে বেরিয়ে যেত। ১২ গেমে গুকেশ দুই পয়েন্টে এগিয়ে গেলে শেষ দুটো গেম জিততেই হত চীনের প্রতিপক্ষকে। সাদা ঘুঁটি নিয়ে খেলার পূর্ণ ফায়দা তোলেন। শুরু থেকেই ভারতীয় দাবাড়ুকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। দ্রুত চাল দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে একটু সময় নেন গুকেশ।‌ এখানেই পার্থক্য গড়ে যায়। ২৪তম চালের পর বোর্ড প্রায় লিরেনের দখলে চলে আসে। শেষপর্যন্ত ৩৯তম চলে এসে হার মানেন গুকেশ। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার আশা ছাড়ছেন না। গুকেশ বলেন, 'এখনও দুটো গেম বাকি আছে। লড়াই করব। দু'জনেরই স্কোর সমান। তাই দু'জনেরই সুযোগ থাকছে।' মঙ্গলবার বিশ্রাম। বুধবার ১৩তম গেমে মুখোমুখি হবেন দুই গ্র্যান্ডমাস্টার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া