বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ০২ : ৫৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবোয়ে। সেই দলে রয়েছেন বেন কারেন।
জিম্বাবোয়ের বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার কেভিন কারেন। তাঁর ছেলেই বেন। জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের দুই ক্রিকেটার টম ও স্যাম কারেনের ভাই বেন।
বিখ্যাত কারেন পরিবারে আরও একটি অধ্যায় তৈরি হতে চলেছে। ২৮ বছরের বেন বাঁ হাতি ওপেনার। তাঁর জন্ম ইংল্যান্ডের নর্দাম্পটনে। নর্দাম্পটনশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৮ সালে অভিষেক হয় বেনের।
২০২২ সালের পর জিম্বাবোয়ের হয়ে খেলা শুরু করেন তিনি। লিস্ট-এ প্রতিযোগিতায় চার ম্যাচে একটি শতরান ও দু'টি হাফ সেঞ্চুরি-সহ ২৫৮ রান বেনের। প্রথম শ্রেণির লোগান কাপেও বেনের সংগ্রহ ৫১৯ রান। তাঁর এহেন পারফরম্যান্সের জন্যই নির্বাচকদের নজরে পড়ে যান।
বাবা কেভিন কারেন জিম্বাবোয়ের হয়ে খেলেছেন ১১টি ওয়ানডে। পরে সহকারী কোচ হিসেবেও কাজ করেন তিনি। তাঁর দুই ছেলে টম ও স্যাম ইংল্যান্ডের হয়ে খেলেন। বেন খেলবেন জিম্বাবোয়ের হয়ে।
স্যাম কারেন ইংল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। অন্য দিকে টম কারেন খেলেছেন ২টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ৩০ টি টি-টোয়েন্টি। ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জিম্বাবোয়ে-আফগানিস্তান সিরিজ। চলতি মাসের ১১ তারিখ প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ হবে শুক্র ও শনিবার। ওয়ানডে হবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর। সেই সিরিজেই আবির্ভাব ঘটবে বেনের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি