বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ ডিসেম্বর ২০২৪ ০২ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চমক। ভারত, অস্ট্রেলিয়াকে টপকে একনম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ১০৯ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ওপরে উঠে এল প্রোটিয়ারা। একইসঙ্গে ২-০ তে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে তাঁদের ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট। অস্ট্রেলিয়ার থেকে ২.৬২ পয়েন্টে এগিয়ে। অজিদের পয়েন্ট ৬০.৭১। মাত্র একদিন আগেই অ্যাডিলেড টেস্ট ১০ উইকেটে জিতে একনম্বর স্থান দখল করেন প্যাট কামিন্সরা। কিন্তু পুরো একদিনও একনম্বর স্থানে থাকতে পারল না অস্ট্রেলিয়া। তাঁদের ছাপিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। যার ফলে একধাপ নীচে তিন নম্বরে নেমে গেল ভারত। টিম ইন্ডিয়ার পয়েন্ট ৫৭.২৯। ৪৫.৪৫ শতাংশ পয়েন্ট নিয়ে চারে শ্রীলঙ্কা।
বর্তমানে শীর্ষস্থান দখল করলেও আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত নয় দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে দুটো টেস্ট খেলবে প্রোটিয়াররা। তার ওপরই নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁদের ভবিষ্যৎ। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন কেশব মহারাজ। শেষ দিনে পাঁচ উইকেট তুলে নেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকতে হলে দুই দলকে জিততেই হত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয়ে আশা জিইয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের জয়ে চাপ বাড়ল ভারতের ওপর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বর্ডার-গাভাসকর ট্রফির বাকি তিনটি টেস্ট জিততেই হবে রোহিতদের। যা মোটেই সহজ নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি