বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৩Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতের ক্রিকেটমহলে বৈভব সূর্যবংশী বিস্ময়বালক হিসেবে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যেই। এহেন বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন পাক ক্রিকেটার।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে বৈভবের একটি ছক্কা দেখার পরেই জুনেইদ খান বিস্ময় প্রকাশ করেছেন। বৈভবের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ এনেছেন জুনেইদ। প্রাক্তন পাক ক্রিকেটার বৈভবের সেই ছক্কার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন,''১৩ বছরের বাচ্চা কি এত বড় ছক্কা হাঁকাতে পারে?''
এর আগেও বৈভবের বয়স নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই বলেছিলেন, ১৩ বছরের প্রতিভাধর ক্রিকেটার বয়স ভাঁড়িয়েছেন। কিন্তু বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছিলেন, ''বৈভবের যখন সাড়ে আট বছর বয়স, সেই সময়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাড় পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ ভারতের হয়ে খেলা হয়ে গিয়েছে। আমরা কাউকে ভয় পাই না। আবারও বয়স পরীক্ষায় বসতেই পারে বৈভব।''
নিলামে বৈভবকে ১ কোটি ১০ লক্ষ টাকায় নেয় রাজস্থান রয়্যালস। ছেলেকে ক্রিকেটার তৈরি করার স্বপ্ন দেখতেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য তিন বছর আগে জমি বিক্রি করে দেন। রাজস্থান রয়্যালস তাঁর ছেলে বৈভবকে দলে নেওয়ায় বাক্যিহারা সঞ্জীব।
সঞ্জীব তাঁর কোটিপতি ছেলের সম্পর্কে বলেন, ''আমার ছেলে কঠিন পরিশ্রম করেছে। আট বছর বয়সে অনূর্ধ্ব ১৬ ডিস্ট্রিক্ট ট্রায়াল দিয়ে উতরেছে। আমি সমস্তিপুরে ওকে ক্রিকেট কোচিংয়ের জন্য দিয়ে আসতাম।''
ক্রিকেট খেলার খরচ রয়েছে। সেই সম্পর্কে সঞ্জীব বলছেন, ''অনেক টাকা বিনিয়োগ করতে হয়েছে। খরচসাপেক্ষ ব্যাপার। কী বলব বলুন, আমি তো আমার জমি পর্যন্ত বেচে দিয়েছি। এখনও আর্থিক অবস্থার উন্নতি হয়নি।''
যে ছক্কা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জুনেইদ খান, বৈভব তা মেরেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৬৭ রান করেছিল বৈভব। পাঁচটি চার ও পাঁচটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি