বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অফ স্টাম্পের বলে কী করা উচিত? অ্যাডিলেডে ব্যর্থ হওয়া বিরাটের পাশে এবার এই অজি তারকা

Kaushik Roy | ০৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ৫৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড ওভালে বর্ডার গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে ব্যর্থতার মুখে দাঁড়িয়েছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। চলমান গাভাসকার ট্রফির ডে-নাইট টেস্টে কোহলি দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭ এবং ১১ রান করেন। অথচ প্রথম টেস্টে পারথে অপরাজিত সেঞ্চুরি করে তিনি নজর কেড়েছিলেন। ভক্তদের আশা ছিল অবশেষে ফর্ম ফিরে পেয়েছেন বিরাট। তবে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে হারের পর বিরাট কোহলির জন্য কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

 

তাঁর মতে, কোহলির ব্যাটিংয়ে ধৈর্য বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, ‘সবচেয়ে বড় লড়াইটা আসলে বোলারের স্কিল বা প্রতিপক্ষের দক্ষতার সঙ্গে নয়। এটা মাথার ভেতর নিজেকে ধরে রাখার লড়াই। মনে রাখতে হবে অফ স্টাম্পের বাইরের বলে কোনওভাবেই ব্যাট বাড়ানো যাবে না। তিনি টেনে এনেছেন ২০০৪ সালের সচিন তেন্ডুলকারের প্রসঙ্গও। তিনি বলেন, ‘সচিন একবার ঠিক করেছিলেন যে, অফ স্টাম্পের বাইরে কোনও বল তাড়া করবেন না। বল যেন তাঁর কাছে আসে। এরকমই ধৈর্যের ইনিংস খেলেছিলেন তিনি। কোহলিরও একই পদ্ধতি গ্রহণ করা উচিত বিরাটের’। বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়া উভয়ের মধ্যেই উত্তেজনা তুঙ্গে। তৃতীয় টেস্টে কোহলি ঘুরে দাঁড়ান কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া