বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ২৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের গ্রুপে রয়েছে হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ। আগামী বছর মার্চে হবে এই বাছাই পর্ব। সেখানে সফল হলে ২০২৭-এর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত। সোমবার কুয়ালা লামপুরে এএফসি-র সদর দফতরে এই গ্রুপবিন্যাস হয়।
বাছাই পর্বে মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের এক নম্বর দলগুলি মূলপর্বে উঠবে, যেখানে ইতিমধ্যেই ১৮টি দল জায়গা পাকা করে ফেলেছে। ভারত রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী বছর ২৫ মার্চ থেকে ২০২৬-এর ৩১ মার্চ পর্যন্ত চলবে বাছাই পর্বের এই খেলাগুলি।
আগামী এশিয়ান কাপের মূলপর্বে উঠলে ভারত টানা তৃতীয়বার এই টুর্নামেন্টে খেলবে, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে আগে কখনও হয়নি। চলতি বছরে ভারতীয় দল ১১টি ম্যাচ খেললেও একটিতেও জয় পায়নি। তবে এ বার নতুন কোচ মানোলো মার্কেজের প্রশিক্ষণাধীন দলের সামনে সফল হওয়ার কঠিন চ্যালেঞ্জ। বাছাই পর্বে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, ২৫ মার্চ। চলতি আইএসএলের লিগ পর্বের শেষে ১৪ মার্চ থেকে সেই ম্যাচের প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল।
তাদের গ্রুপে ভারতই (১২৭) ফিফা ক্রমতালিকায় সবার ওপরে থাকা দল। হংকং রয়েছে ১৫৬ নম্বরে, সিঙ্গাপুর ১৬১-তে ও বাংলাদেশ ১৮৫। তিন বছর আগে, ২০২১-এ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০২২-এর জুনে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হংকং ও ভারত মুখোমুখি হয়। সে বছরই সেপ্টেম্বরে সিঙ্গাপুরের মুখোমুখি হয় তারা।
এই ড্রয়ের পর ভারতীয় কোচ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বিবৃতি দেন, “আমাদের প্রমাণ করতে হবে, কেন আমরা মূলপর্বে ওঠার জন্য ফেভারিট। গ্রুপগুলোর মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। প্রতি গ্রুপই কঠিন। অ্যাশলে ওয়েস্টউডের প্রশিক্ষণে হংকং সম্প্রতি যতেষ্ট উন্নতি করেছে। আমাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলি আমরা। ক্যালেন্ডার আমাদের জানা আছে। ছ’টি ম্যাচ খেলতে হবে আমাদের এবং গ্রুপের এক নম্বর দল হিসেবে এশিয়ান কাপের মূলপর্বে উঠতে হবে”।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের ম্যাচগুলির সূচী:
২৫ মার্চ, ২০২৫: ভারত বনাম বাংলাদেশ (হোম)
১০ জুন, ২০২৫: হংকং বনাম ভারত (অ্যাওয়ে)
৯ অক্টোবর, ২০২৫: ভারত বনাম সিঙ্গাপুর (হোম)
১৪ অক্টোবর, ২০২৫: সিঙ্গাপুর বনাম ভারত (অ্যাওয়ে)
১৮ নভেম্বর, ২০২৫: বাংলাদেশ বনাম ভারত (অ্যাওয়ে)
৩১ মার্চ, ২০২৬: ভারত বনাম হংকং (হোম)
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের গ্রুপ বিন্যাস-
গ্রুপ সি: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি