বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

The tension between Rohit Sharma and Mohammed Shami arose from the comment of Captain on Shami's fitness status

খেলা | 'তীব্র কথা কাটাকাটি হয় দু'জনের', রোহিত-সামির সম্পর্কে ভাঙন, এই কারণেই কি অস্ট্রেলিয়ায় ব্রাত্য বঙ্গ পেসার?

KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ২৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা ও মহম্মদ সামির মধ্যে কি দূরত্ব তৈরি হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রোহিত ও সামির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এনসিএ-তে। বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন দুই তারকা ক্রিকেটারের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয় বলেই সংবাদ মাধ্যমে খবর। 

কিন্তু দুই ক্রিকেটারের মধ্যে সমস্যার সূত্রপাত কীভাবে? বঙ্গপেসার কেমন আছেন? কবে ফিরবেন মাঠে? ভারতের তারকা পেসারের ফিটনেস, তাঁর শারীরিক অবস্থা নিয়ে জানতে চাওয়া হয়েছিল সামির কাছে। উত্তরে রোহিত জানিয়েছিলেন, সামির হাঁটু ফুলেছে। অধিনায়কের এহেন জবাব আগুনে ঘৃতাহুতি দেয়। সামি অবশ্য তাঁর এহেন চোটের কথা স্বীকার করেননি। তিনি দাবি করেন, ম্যাচ খেলার মতো ফিটনেস তাঁর রয়েছে। 

দৈনিক জাগরণের খবর অনুযায়ী, এনসিএ-তে সামি ও রোহিতের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। সাংবাদিক বৈঠকে সামির ফিটনেস নিয়ে হিটম্যানের মন্তব্যের প্রেক্ষিতেই তৈরি হয়েছে এই সমস্যা, তা বলাই বাহুল্য। প্রতিবেদন অনুযায়ী, ''বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট চলাকালীন সামি ও রোহিতের মধ্যে সাক্ষাৎ হয়। সামিকে ভারত অধিনায়ক জিজ্ঞাসা করেন, তিনি কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি টেস্ট ম্যাচে খেলতে পারবেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার মতো অবস্থায় কি রয়েছেন তিনি? সেই সময়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়।''   

রোহিত ও সামি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও অ্যাডিলেড  টেস্টে হারের পরে বঙ্গপেসারকে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। হিটম্যান বলেছেন, সামির প্রত্যাবর্তনের জন্য দরজা খোলাই রয়েছে।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া