রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজস ফিল্মস বিভাগে মনোনীত হয়েছে 'জগন'। রবিবার নন্দনে সে ছবির প্রদর্শনীর পর নন্দনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির মুখ্যাভিনেতা সুব্রত দে এবং অভিনেতা দেবাশিস মন্ডল। সঙ্গে ছিলেন ছবির পরিচালক সঞ্জীব দে।
ছবিতে ডাউন সিন্ড্রোমে আক্রান্ত জগন। একমাত্র মা-ই তাকে বোঝে। অন্যদের কাছে তাঁর অস্তিত্ব স্রেফ এক পাগল হিসাবে। প্রকৃতিকে জগন বোঝে তাদের মতো করেই, ভালবাসে। আর সুর। সবকিছুর মধ্যেই সে সুর খুঁজে নেয়। হরিনাম সংকীর্তনের মধ্যে আশ্রয় (নাকি শান্তির?) অন্তহীন খোঁজ করে চলে সে। উবু হয়ে বসে খিচুড়ি খায়। খাতা-পেন্সিল হাতে নিয়ে আঁকাবাঁকা কী লেখে তা সে নিজেই জানে। এটা চা খাবার জন্য এই দোকান সেই দোকান ঘুরঘুর করে। বকা খেয়েও শিশুর মতো হাসে। সাংবাদিক সম্মেলনে পরিচালক ফাঁস করেন তাঁর আপন দাদাকে দেখেই এই ছবির গল্প লিখেছেন তিনি। সেই দাদা আর বেঁচে নেই আজ, কিন্তু জগনকে তৈরি করার রসদ তিনি পেয়েছিলেন সেই দাদার থেকেই। এর আগে সঞ্জীবের ‘থ্রি স্মোকিং ব্যারেলস’ ছবিতে দেখা গিয়েছিল সুব্রতকে। ছিলেন ‘পোচার’-এর ভূমিকায়।
'জগন'-এর কথা বলতে গিয়ে আবেগে গলা ধরে আসে সুব্রত দত্তর। তিনি জানান, এ যাবৎ কেরিয়ারে জগন তাঁর অভিনয় জীবনের সবথেকে কঠিন চরিত্র। কীভাবে নিজেকে তৈরি করলেন জগন হয়ে ওঠার জন্য ? খানিক থেমে অভিনেতার জবাব, " যেকোনও চরিত্রে অভিনয়ের আগে আমি আমার আশেপাশে চেনা মানুষের মুখ খুঁজি। তারপর তাঁকে লক্ষ্য করি। এছাড়া পরিচালকের সঙ্গে আলোচনা তো থেকেই। জগন-এর জন্য প্রায় মাস দেড়েক নখ কাটিনি, চুল-দাড়ি বাড়িয়েছিলাম। ২৫ দিন টানা না কাচা নোংরা পাজামা পরেছি, অন্তর্বাস পর্যন্ত পারিনি চরিত্রটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলব বলে। এর সঙ্গে দু'পা দুদিকে করে টেনে টেনে হেঁটেছি -সব মিলিয়ে খুব সহজ ব্যাপার ছিল না।" এরপরেই নিজস্ব ছন্দে হাসতে হাসতে অভিনেতা বলেন, "তাই তো এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েই পরিচালককে জিজ্ঞেস করেছিলাম অভিনয় যে করব, টাকা কত দেবে?" 'জগন'-এর কথা শুনে ততক্ষণে হাসির রোল শুরু হয়েছে বৈঠকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি