বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে স্লোগান তুলল বাংলাদেশ, কী বলছেন কমেন্টেটররা?

Kaushik Roy | ০৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে কাপ ঘরে তুলেছে বাংলাদেশ। তবে ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম দর্শকদের উদ্দেশ্যে স্লোগানের আহ্বান জানিয়েছিলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। গোটা স্টেডিয়াম জুড়ে শোনা যায়। ‘আল্লাহু আকবর’ ধ্বনি। গোটা টুর্নামেন্ট ভাল খেলে ফাইনালে হারতে হয়েছে ভারতকে। এশিয়া কাপের ফেভারিট দল ১৯৯ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় দল মাত্র ১৩৯ রানে অলআউট হয়। বাংলাদেশি বোলাররা রান আটকাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। মাঠে থাকা সমর্থকরাও গোটা ম্যাচ সমর্থন করেন।

 

 

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তামিম দর্শকদের উদ্দেশ্যে হাত তুলে স্লোগানের আহ্বান জানান। তারপরেই স্টেডিয়াম জুড়ে ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। এই ঘটনা নিয়ে আলোচনা করেন ম্যাচের ধারাভাষ্যকাররাও। শ্রীলঙ্কার প্রাক্তন অফ-ব্রেক বোলার রোশান আবেইসিংহে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করে বলেন, ‘উনি কি দর্শকদের আরও উদ্দীপ্ত করতে চাইছেন? অসাধারণ!’। ভারতের সাবেক পেসার অতুল ওয়াসান বলেন, ‘এরা সবাই জানে কীভাবে দর্শকদের মন জয় করতে হয়। এটাই অভিজ্ঞতা’। এই জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন মাইলফলক। বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা গোটা টুর্নামেন্ট জুড়ে নিজেদের দক্ষতা দেখিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া