বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সময়টা খারাপ যাচ্ছে রোহিত শর্মার। ব্যাটে রান নেই। তাঁর নেতৃত্বে টেস্ট হারছে ভারত। অ্যাডিলেডে ১০ উইকেটে হারের পর সমালোচনায় জর্জরিত। তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এবার ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন কপিল দেব। একটি অনুষ্ঠানে এসে রোহিতের বর্তমান পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আরও ধৈর্য ধরার পরামর্শ দেন। জানান, দলকে নেতৃত্ব দেওয়া চ্যালেঞ্জিং। মাত্র দুটো টেস্টে ব্যর্থতার নিরিখে একজন অধিনায়ককে যাচাই করা উচিত নয়। কপিল বলেন, 'আমার মনে হয়, ওর নিজেকে প্রমাণ করার কিছু নেই। বছরের পর বছর ধরে রোহিত সেটা করে আসছে। তাই ওকে নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। তাই আমি ওকে নিয়ে প্রশ্ন করব না। আশা করব ওর ফর্ম ফিরবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা বা দুটো পারফরম্যান্সের ভিত্তিতে একজনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এতবছর ধরে ও ভাল খেলেছে।'
টি-২০ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ তোলেন বিশ্বজয়ী অধিনায়ক। কপিল বলেন, 'ছয় মাস আগে ও টি-২০ বিশ্বকাপ জেতার পর আপনারা নিশ্চয়ই আমাকে এই প্রশ্ন করতেন না। সুতরাং ছেড়ে দিন। ও যদি একটানা ভাল না খেলতে পারে, তাহলে ও থাকবে না। তবে আমি ওর প্রতিভা এবং ক্ষমতা সম্বন্ধে অবগত। ও নিশ্চয়ই বাউন্স ব্যাক করবে।' অ্যাডিলেডে ১০ উইকেটে জয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য প্রথম টেস্টে খেলেননি রোহিত। অ্যাডিলেডে চূড়ান্ত ব্যর্থ। দুই ইনিংসে ৩ এবং ৬ রান করেন। ছয় নম্বরে ব্যাট করতে নামেন। যা নিয়ে সমালোচনা করেন রবি শাস্ত্রী এবং আকাশ চোপড়া। টানা ব্যর্থতায় রোহিতের ওপর থেকে বিশ্বাস হারাচ্ছে অনেকেই। কিন্তু ভারত অধিনায়ক পাশে পাচ্ছেন কপিল দেবকে। ধৈর্য ধরার পরামর্শ দেন। ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হবে তৃতীয় টেস্ট। রোহিতের জন্য অগ্নিপরীক্ষা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি