বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Former Australian captain expresses his concern regarding on field conduct of Mohammed Siraj

খেলা | 'সিরাজকে কেন শাস্তি দিচ্ছে না আইসিসি', বিস্মিত প্রাক্তন অজি অধিনায়কের প্রশ্ন

KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেডে অনুষ্ঠিত পিঙ্ক বল টেস্টে ট্র্যাভিস হেড ও মহম্মদ সিরাজের বাকবিতণ্ডা নিয়ে কালি খরচ হয়েছে প্রচুর। 

এবার সিরাজকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। আরও নির্দিষ্ট করে বললে আম্পায়ারের দিকে না তাকিয়ে,তাঁর কাছে আউটের জন্য আবেদন না করে উদযাপন শুরু করে দেওয়ায় সিরাজের উপরে ক্ষিপ্ত ক্লার্ক। প্রাক্তন অজি অধিনায়ক ভারতের তারকা বোলারকে সতর্ক করে দিয়ে বলেছেন, সিরাজকে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শাস্তি দিতেই পারে। ক্লার্ককে বলতে শোনা গিয়েছে, ''এলবিডব্লিউয়ের জন্য আম্পায়ারের দিকে না তাকিয়ে ক্রমাগত আবেদন করে যাওয়ায় সিরাজকে জরিমানা করার কথা ভাবতেই পারে আইসিসি।''

ক্লার্ক নিজের খেলার সময়ের উদাহরণ তুলে বলছেন, এই ধরনের আচরণ তাঁর সময়ে কেউ করে গেলে সংশ্লিষ্ট বোলারকে জরিমানা করা হত। ক্লার্ক বলেন, ''সিরাজের বল ব্যাটারের প্যাডে লাগলেই আম্পায়ারের দিকে না তাকিয়ে  ছুটতে শুরু করে। যেন ব্যাটার আউট হয়েই গিয়েছে। আইসিসি ওকে জরিমানা না করায় আমি বিস্মিত হয়েছি। আমার মনে পড়ছে, আমার সময়ে এরকম করা হলে শাস্তি দেওয়া হত। তুমি আবেদন করতেই পারো কিন্তু আম্পায়ারের দিকে তাকিয়ে তাঁর কাছেই আবেদন করতে হয়। এটাই ক্রিকেটের নিয়ম। সিরাজ কিন্তু ক্রিকেটের যে নিয়ম তাকে অগ্রাহ্য করছে।'' 

আরেক প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলরও ভারতের তারকা বোলার  সিরাজের সমালোচনায় মেতে উঠেছেন। তাঁর মতে, ভারতের সিনিয়র ক্রিকটারদের সিরাজের সঙ্গে কথা বলা দরকার। ক্লার্কের বক্তব্য, ''আমি চাই, মহম্মদ সিরাজের সঙ্গে কেউ কথা বলুক। রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের উচিত ওর সঙ্গে কথা বলা। কারণ সিরাজের আচরণ খেলাটা এবং আম্পায়ারকে অশ্রদ্ধা করা হচ্ছ।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া