রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

filmmaker Sandeep Reddy Vanga recently got into an argument with an Indian Idol contestant on Animal movie

বিনোদন | ‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পাওয়ার পর থেকেই শিরোনামে ছিল ‘অ্যানিম্যাল’। ছবি ঘিরে উঠেছিল দফায় দফায় বিতর্ক। অনেকেই উল্লেখ করেন, ছবিতে মারাত্মক হিংসা দেখানো হয়েছে। পাশাপাশি ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নারীবিদ্বেষী মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছিল। ছবির সংলাপ থেকে হিংসা - সব নিয়ে প্রশ্ন উঠলেও  ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝড় তুলেছিল। বহু রেকর্ড ভেঙেচুরে দিয়েছিল। এবার ছোটপর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল-এ হাজির হয়ে ফের সেই ছবি সংক্রান্ত বিতর্কে নতুন করে জড়ালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 

 

সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৫-এ বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন ‘অ্যানিম্যাল’-এর পরিচালক। সেখানে তাঁকে মিসিম বসু নামের এক প্রতিযোগী জানান ‘অ্যানিম্যাল’ ছবিটি তাঁর অত্যন্ত প্রিয়। কিন্তু পাশাপাশি এও জানান, শো-এর অন্য প্রতিযোগী মানসীর এই ছবির বেশ কিছু ব্যাপারে আপত্তি রয়েছে। “আমি ওকে এই ছবি নিয়ে নানাভাবে বোঝাতে চেয়েছি কিন্তু ও কোনও কিছু শুনতে নারাজ। সবথেকে ভাল হয়, সন্দীপ স্যার যদি ওকে নিজে এই ছবির ব্যাপারে বুঝিয়ে দেন।” রাজি হন সন্দীপ। 

 

এরপরই মানসী বলেন, "এই ছবিতে নায়িকাকে যখন জুতো চাটতে বলা হচ্ছে, সেই দৃশ্যটা নিয়ে আমার বেশ আপত্তি রয়েছে। শোনামাত্রই পরিচালকের জবাব, “সংলাপটা বলা হলেও সেই অনুযায়ী দৃশ্যটা কিন্তু ছবিতে নেই। যায় হোক, তোমার সেই দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে অথচ ছবির নায়ক যে ৩০০জন মানুষকে মেরে ফেলেছে, সেই বিষয়ে কোনও আপত্তি নেই?" মানসী পাল্টা উত্তর দেন, “আছে, আপত্তি।” এরপরেই তাঁর বোমা, “জাভেদ আখতারও বলেছিলেন যে এই ছবি সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এবং আমি ওঁর এই বক্তব্যকে সমর্থন করি।” এসব শুনে দমে যাওয়ার পাত্র নন যে তিনি তা আরও একবার বুঝিয়ে দিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা –“এই ছবির উপর জাভেদজির বক্তব্যকে আমি গুরুত্ব দিতাম যদি না উনি নিজে একজন গল্পকার ও গীতিকার হতেন!”  জাভেদ আখতারের কাজ নিয়ে যে তিনি কটাক্ষ করলেন, তা পরিচালকের এই বক্তব্য থেকেই স্পষ্ট। যদিও এর পাল্টা জবাবে এখনও মুখ খোলেননি বর্ষীয়ান গল্পকার-গীতিকার।  

 

তর্ক গড়ায় আরও বহুদূর। সন্দীপের ‘কবীর সিং’ নিয়েও কটাক্ষ করেন ওই প্রতিযোগী।  শুনে ঝাঁঝিয়ে উঠে সন্দীপ বলেন, “ছবি দেখা শুরু করো বিনোদনের জন্য। শেখার জন্য নয়। একটা কন্টেন্টকে স্রেফ কন্টেন্ট হিসাবে দেখা শুরু কর।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া