বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শাস্তির কবলে পড়তে চলেছেন মহম্মদ সিরাজ এবং ট্রাভিস হেড। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন সাময়িক ঝামেলায় জড়িয়ে পড়েন দুই তারকা। শতরানের পর হেডকে আউট করে আগ্রাসী আচরণ করেন ভারতীয় পেসার। অস্ট্রেলিয়ান তারকাকে রক্তচক্ষু দেখান। চুপ থাকেননি হেডও। পাল্টা জবাব দেন। সিরাজ এবং হেডের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গোটা বিশ্ব সেটার সাক্ষী থেকেছে। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই দুই তারকার শাস্তির দাবি জানায়। এই ঘটনা নিয়ে দু'জন ভিন্ন মন্তব্য করে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সিরাজ এবং হেডকে শাস্তি দেবে আইসিসি। তবে নির্বাসনের কোনও সম্ভাবনা নেই। বড় অঙ্ক জরিমানা করা হতে পারে।
একটি রিপোর্ট অনুযায়ী, আইসিসির অ্যাপেক্স বডি দু'জনকেই দোষী মনে করছে। সোমবার শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। তারপর শাস্তি ঘোষণা করা হবে। এই ঘটনা প্রসঙ্গে হেড বলেন, 'একটু বেশিই হয়ে গিয়েছিল। সেই কারণেই আমি নিজের পাল্টা প্রক্রিয়ায় হতাশ। তবে আমি নিজের পক্ষেও কথা বলতে চাই। আমার দল এরকম কিছু করবে না। আমি এইভাবে ক্রিকেট খেলতে চাই না। আশা করি আমার দলের বাকি সতীর্থরাও তাই। আমি এমন কিছু দেখলে, সরব হই। যা সেদিনও হয়েছিলাম।' এদিকে সিরাজের দাবি, অস্ট্রেলিয়ান তারকা তাঁকে গালিগালাজ করেন। সাংবাদিক সম্মেলনে সঠিক তথ্য দেয়নি হেড।
এই প্রসঙ্গে সিরাজ বলেন, 'ভাল বলে ছয় মারলে যেকোনও বোলার তেতে যায়। ওকে আউট করে আমি শুধুই উদযাপন করি। ও আমাকে গালিগালাজ করে। সেটা টিভিতে দেখা গিয়েছে। শুরুতে আমি শুধুই সেলিব্রেট করি। আমি ওকে কিছুই বলিনি। সাংবাদিক সম্মেলনে যা বলেছে, ঠিক নয়। ও মিথ্যে বলেছে। ওর দাবি, ও আমাকে বলেছে, ভাল বল করছো। কিন্তু শুধু এটা বলেনি। আমরা সবাইকে সম্মান করি। অন্য দলের প্লেয়ারদেরও অসম্মান করি না। ক্রিকেট জেন্টলম্যানদের খেলা। তাই সবাইকে সম্মান করি। তবে ও যা করেছে, ঠিক নয়।আমার একটুও ভাল লাগেনি।' বচসার জেরে এবার শাস্তির কবলে পড়তে পারেন দু'জনেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি