রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | মালাইকা নয়, শিল্পা-ই প্রথম পেয়েছিলেন ‘ছাঁইয়া ছাঁইয়া’-য় প্রস্তাব! তবু কেন বাদ পড়লেন বিগ বস-এর এই প্রতিযোগী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অভিনেত্রী নম্রতা শিরোদকর তাঁর বোন, দক্ষিণী তারকা মহেশ বাবু তাঁর ভগ্নিপতি। তিনি, শিল্পা শিরোদকর।  অক্ষয় কুমার, গোবিন্দ, চাঙ্কি পাণ্ডে, সুনীল শেট্টির সঙ্গে একসময় চুটিয়ে কাজ করেছেন বলিউডে। তাঁর নাচ, লাস্য, অভিনয় তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।   এরপর লম্বা বিরতি নেওয়ার পর ২০১৩-য় শিল্পা ছোট পর্দায় হিন্দি ধারাবাহিক ‘এক মুঠ্‌ঠি আসমান’-এ অভিনয় করেন। ‘কমলা বাই’ চরিত্রে যথারীতি তিনি ফের আলাদা করে সকলের নজর কাড়েন। বর্তমানে ‘বিগ বস ১৮’-র অন্যতম প্রতিযোগী তিনি। সেখানেই তিনি ফাঁস করলেন মালাইকা অরোরা নন, 'দিল সে' ছবির আইকনিক ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানের দৃশ্যের জন্য তাঁকেই প্রথমে ভেবেছিলেন নৃত্য-পরিচালক ফারহা খান! 

 


চলন্ত ট্রেনের ছাদে নাচ। ১৯৯৮ সালে ‘দিল সে’ ছবির সেই গান উন্মাদনার পারদ চড়িয়েছিল। ‘ছাঁইয়া ছাঁইয়া’-য় শাহরুখ খানের সঙ্গে প্রথম নজরে এসেছিলেন মালাইকা অরোরা। সেই নাচের কোরিয়োগ্রাফার ছিলেন ফারহা খান। 'বিগ বস'-এর ঘরে আরও দুই প্রতিযোগী করণবীর মেহরা এবং চাম দারাং-কে তিনি আক্ষেপের স্বরে জানান, ‘অতিরিক্ত মোটা’ বলে তাঁকে নেওয়া হয়নি শেষ অবধি। " ফারাহ আমাকে এই ভিডিওর প্রস্তাব দিয়ে জানিয়েছিলেন ওজন কমাতে হবে আমাকে। এর ১০ দিন পর আমাকে দেখে অবশ্য বাদ দিয়ে দেন তিনি।" শোনামাত্রই করণের প্রশ্ন -"কেন ওজন কমাতে পারোনি তুমি?"  শিল্পের জবাব - "ফারহা জানিয়েছিল, গানের দৃশ্যের জন্য নায়িকাকে যেমনভাবে ভেবেছি সেই তুলনায় তোমার ওজন এখনও বেশি।  তা শুনে খানিক মজার সুরে করণের প্রশ্ন, " তুই ওই টর্নের মাথায় চড়লে ভারের চোটে ট্রেন চলা বন্ধ হয়ে যেত নাকি?" যদিও এ প্রশ্নের কোনও জবাব আসেনি শিল্পার তরফে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া