রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | মেয়ে দুয়াকে কোলে নিয়ে মুম্বই ফিরলেন দীপিকা, তবে কি শীঘ্রই শুটিং ফ্লোরে রণবীর-ঘরণী?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ১২Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: মা হওয়ার পর দিলজিতের বেঙ্গালুরুর শোয়ে প্রথম প্রকাশ্যে আসেন দীপিকা পাড়ুকোন। তবে মেয়েকে সামনে আনেননি। অবশেষে দুয়াকে নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেত্রী।

গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাডুকোন। তারপর কিছুদিন বেঙ্গালুরুতে নিজের মায়ের কাছে ছিলেন । দীপাবলিতে কন্যা দুয়ার নুপূর পরা এক জোড়া পায়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন রণবীর ও দীপিকা। যদিও মেয়ের মুখ দেখাননি। এবার দুয়াকে নিয়ে মুম্বই ফিরলেন অভিনেত্রী। বিমানবন্দরে পা রাখতেই মা-মেয়েকে ঘিরে ধরেন  পাপারাজ্জিরা। 

পরিবারের মধ্যেই বড় হবে দুয়া। একরত্তির জন্য কোনও ন্যানি রাখা হবে না, মেয়ে হওয়ার পরই জানা গিয়েছিল। রণবীরের মায়ের বাড়ির কাছে ফ্ল্যাটও কেনেন তারকা দম্পতি। শোনা যায়, ঠাকুমার সান্নিধ্যেই দুয়াকে বড় করতে চান 'রাম-লীলা'।

ডিসেম্বরের শুরুতে বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হওয়ার কয়েকদিনের মধ্যে মুম্বইয়ে পা রাখলেন অভিনেত্রী। এদিন লাল রঙের ম্যাক্সি ড্রেসে নতুন মায়ের মুখে-চোখে ছিল জেল্লা। চোখে কালো চশমা। মায়ের কোল আকঁড়ে ছিল ছোট্ট দুয়া। 

 

 

চলতি বছরে ফেব্রুয়ারিতে পরিবারে নতুন সদস্য আসার কথা ঘোষণা করেছিলেন রণবীর-দীপিকা। প্রথম দিকে যদিও দীপিকার মা হওয়ার খবর ভুয়ো বলে আঙুল তোলেন নিন্দুকরা। তবে কোনও কিছুতেই পাত্তা দেননি 'পিকু'। পরে মাতৃত্বকালীন ফোটোশুটে প্রকাশ করেন উন্মুক্ত স্ফীতোদরের ছবি। 
তবে কি শীঘ্রই কাজে ফিরতে চলেছেন রণবীর ঘরণী? নায়িকার মায়ানগরীতে পা রাখতেই শুরু হয়েছে গুঞ্জন। যদিও অন্ত:সত্ত্বা হওয়ার পরই নায়িকা জানিয়েছিলেন,  ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া