রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৯ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত। তাঁর ‘দ্য শেমলেস’ ছবির জন্যে। এই প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন। সেই ছবিই রবিবার দুপুরে নন্দনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে এক জন যৌনকর্মীর কথা। দিল্লির একটি পতিতাপল্লীতে এক জন পুলিশকে হত্যা করে পালায় সে। ওদিকে ওমরা অভিনীত দেবিকা চরিত্রটি খানিক ভীতু, খানিক মুখচোরা। এ ছবিতে রেণুকা ও দেবিকার লড়াই মূলত সংগঠিত ধর্ম ও পিতৃতন্ত্রের বিরুদ্ধেই। ছবি শেষের পর নন্দনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অনসূয়া, ওমারা। সঙ্গী সহ-অভিনেত্রী ওমারা এবং অন্যতম সহ-প্রযোজক মোহন নাডার।
উচ্ছ্বসিত স্বরে অনুসূয়া বলে উঠলেন, “নিজের ছবি নিজের শহরে প্রথমবার প্রদর্শিত হচ্ছ তাও আবার নন্দনে। এ অভিজ্ঞতাও কানস-এর থেকে কম কিছু নয়।” এই ছবি ঘিরে দর্শকের প্রতিক্রিয়া দেখে খানিক আবেগতাড়িত গলায় ওমরা তো বলেই ফেললেন, “আমি প্রথমবার আসলাম কলকাতায়। কিন্তু মনে হচ্ছে এ যেন আমার নিজেরই শহর।” দুই অভিনেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন উড়ে এল, “ছবিতে রেণুকা ও দেবিকা দু'জনেরই চরিত্র প্রায় সমান এবং গুরুত্বপূর্ণ। একজন সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন, অন্যজন পেলেন না। অনুভুতিটা কেমন ছিল?” অনুসূয়ার জবাব, “নিয়মমাফিক সেরা অভিনেত্রীর পুরস্কার একজন-ই পেতে পারেন। অতএব।...কিন্তু এক মুহূর্তের জন্যও মনে হয়নি ওই পুরস্কার পাওয়ার কৃতিত্ব আমার একার। শুধু আমি নয়, আমার গোটা ইউনিট ওই পুরস্কারটি জিতেছেন।” ওমরা স্পষ্টভাবে বলে উঠলেন, “মনখারাপ, হিংসের প্রশ্নই ওঠে না। বরং ভীষণ খুশি হয়েছিলাম। কোনও ভারতীয় অভিনেত্রী প্রথমবার এই পুরস্কার পাচ্ছেন-গোটা দেশ আনন্দ পেয়েছে আর আমি আনন্দ পাব না? এটা হয় কখনও?”
এই সমাজে শেমলেস হওয়ার সংজ্ঞা ঠিক কী তাঁর কাছে? অনুসূয়ার উদ্দেশ্যে প্রস্হান ছিল আজকাল ডট ইন-এর। একমুহূর্ত না ভেবে অভিনেত্রীর জবাব, “তুমি যা তাইই থেকো। চাপে পড়ে নিজের ব্যক্তিত্ব বদলে না ফেলাটাই আমার কাছে শেমলেস-এর সংজ্ঞা।” আর শক্তিশালী বিরোধীর বিরুদ্ধে প্রশ্ন তোলা, তা শেমলেস-এর সংজ্ঞা নয়? দ্রুত জবাব এল, “অবশ্যই! দৃপ্ত স্বরে, কুন্ঠা না রেখে প্রশ্ন তুলতে হবে জোর গলায়, বিপরীতে যেই-ই থাকুক না কেন।” আর বাংলা ছবি...প্রশ্ন শেষ হতে না হতেই অনুসূয়া জানিয়ে দিলেন, বাংলা ছবিতে অভিনয় করার ডাক পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
‘দ্য শেমলেস’-এর অন্যতম সহ-প্রযোজক মোহন নাডার জানালেন আপাতত সেন্সরের অপেক্ষায় দ্য শেমলেস। তবে খানিক হেঁয়ালি করে জানালেন, যাতে ছবিমুক্তির বিষয়ে অযাচিত সমস্যা না তৈরি হয়, সেই বিষয়ে আগেভাগেই তাঁরা একটি পরিকল্পনা এঁটেছেন। ছবিতে ‘যৎসামান্য কিছু’ পরিবর্তন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি